১। ওগো জগতের পালনকারী! ওগো নিঃস্বদের রিযিক দানকারী।।
ওগো দরিদ্রদের প্রতি করুণাকারী! ওগো মহা শক্তিমান! অসীম ক্ষমতাধারী।।
২। ওগো সাহায্য প্রার্থীদের সহায়ক! ওগো উত্তম সাহায্যের ধারক!
আমরা শুধু তোমারই ইবাদাত করি, আর সাহায্য চাই শুধু তোমারি।।
৩। হে প্রভূ! আমার রিযিক যদি থাকে আকাশে, তবে তা অবতরণ করাও নীচে,
রিযিক যদি থাকে মাটিতে, তবে দাও তারে মুক্ত করে।।
৪। মোর রিজিক যদি দুরে থাকে, নিকটে এনে দাও তাকে,
মোর রিজিক যদি থাকে কাছে, মিলাও তারে খুব সহজে।।
৫। মোর রিজিক যদি সহজ থাকে,কল্যাণময় করো তাকে,
রিজিকে যদি কল্যাণ থাকে, তবে তা দাও বৈধ করে।।
৬। রিজিক যদি মোর হয় বৈধ, করে দাও তা পূতপবিত্র,
মোর রিজিক যদি পবিত্র হয়, করে দাও তা বরকতময়।।
৭। ওগো উত্তম করুণাকারী! আমি তব করুণাকামী,
দরূদ-সালাম জানাই তাঁর প্রতি, তব করুণা যিনি সৃষ্টির প্রতি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

