“জয় বাংলা” হদয়ের কন্দরে মন্দ্রিত মহামন্ত্র,
“জয় বাংলা” শুধু নয় এক শ্লোগান মাত্র,
“জয় বাংলা” বীর বাঙ্গালীর মারণাস্ত্র,
“জয় বাংলা” স্বাধীনতার তেজোদীপ্ত ঘোষণা,
“জয় বাংলা” মন্ত্রে উজ্জীবিত বাংলার প্রতিটা ধূলিকণা,
নিজেরে ভুলিতে পারি, কিন্তু “জয় বাংলা” না! না!! না!!!
“জয় বাংলা” প্রত্যাশার বন্দরে উচ্চকিত জয়ভেরি,
“জয় বাংলা”র অমোঘ মন্ত্র আমি কী ভুলতে পারি???






অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


