কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
নূর নবীজী নন কারো সমান
একথাতে রাখো ঈমান,
সবার আগে সৃষ্টি তাঁহার
তাঁর নূরে পয়দা বিশ্ব সংসার।।
যাঁরে খোদা হাবীব ফরমান,
কী করে হন তোমার সমান???
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
“তোমার মত মাটির মানুষ”
কি করে বল, নাই কিরে হুঁশ??
নবীজীর কাছে আসে ওহী
তুমি একটা দেখাও দেখি??
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
তাঁর আঙ্গুলের এক ইশারায়
ভাগ হয় চাঁদ দুই টুকরায়
পারলে তুমিও করে দেখাও?
কারামতি একটু শেখাও??
জানি তুমি তা পারবে না,
তবে কেন দেখাও বাহাদুরি??
নাও তাঁর মহিমা স্বীকার করি।।
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
মোর নবীজীর নূরের কায়া
ধূলির ধরায় পড়তো না ছায়া,
তোমার ছায়া পিছু ছাড়ে না
কেমনে কর তাঁর সাথে তুলনা??
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
তোমার দেহ মরলে পরে
কীট পতঙ্গ ছাড়ে না,
মাটির তরে হারাম ওরে
নবীদের দেহ গিলতে নারে,
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
নবীর স্বপ্ন খোদার ফরমান,
তোমার স্বপ্নে আসে শয়তান,
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
মাটির মানুষ বললে কী আর
কমে যাবে তাঁর সম্মান??
খোদ খোদা বাড়িয়েছেন
উর্ধলোকে তাঁর মকাম।।
মিরাজের রাতে এক পলকে
ঘুরে আসেন তামাম জাহান
কী করে বল তোমার সমান??
সামলে রাখো মুখ! সাবধান!!!
হায়রে অভাগা!! নাই তোর ঈমান??
বুঝলিনা মোর নবীজীর সম্মান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

