১। যারে একবার দেখলে ওরে!
দোযখ হয় চিরতরে হারাম,
সে মহা নবীজীরে জানাই সালাম।।
২। খোদ খোদা আর ফেরেস্তারা
সদা পঠান যাঁর তরে সালাম
সে মহা নবীজীর তরে দরুদ-সালাম।।
৩। যার নূরানি তনুরে দিত ছায়া
আকাশের ঐ মেঘমালা
সে মহা নবীজীর তরে
কোটি দরূদ সালামের ডালা।।
৪। যাঁর আঙ্গুলের এক ইশারাতে
চাঁদ ভাগ হয় দুই টুকরাতে
অস্তমিত সূর্য আসে ফিরে
সালাম সে মহা নবীজীরে।।
৫। বনের পশুরা চিনত যাঁরে
মনের দুঃখ দিত প্রকাশ করে
পাথর যাঁর নামের কলেমা পড়ে
সালাম সে মহা নবীজীর তরে।।
৬। মৃত খেজুর শাখা কাঁদে যাঁর প্রেমে
পোড়া খেজুর থেকে তাজা গাছ জন্মে
বীজছাড়া খেজুর রূপ নেয় গাছে
সালাম সে মহা নবীজীর কদমে।।
৭। যাঁর নামটা আছে কলেমায়
আযানের ধ্বনি যে নামের গুন গায়
যে নাম লেখা আছে সব হুরদের গায়
কোটি সালামের ফুল সে মহাজনের পা’য়।।
৮। যে নাম লেখা আরশের গা’য়
বেহেস্তি সব জিনিষের ‘পরে
যে প্রিয় নামে সবে দরূদ পড়ে
কোটি সালাম সে মহাজনের তরে।।
৯। সব নবীদের যিনি ঈমাম
লা মোকামের হন মেহমান
মকামে মাহমুদে যাঁর অবস্থান
সে মহা নবীজীরে জানাই সালাম।।
১০। পাপী উম্মতের তরে মহা দয়াবান
মাফ করো সবে ওগো রহমান
রব তুলবেন হাশর ময়দান
সে মহাজনেরে জানাই কোটি সালাম।।
১১। মিজানের সামনে রবেন দন্ডায়মান
আবে কাওসার’র যিনি মেজবান
পুলসিরাতে উম্মতের নিগাবান
সে মহাজনের কদমে কোটি সালাম।।
১২। যার সম্মানে জগতের সব কবি
এঁকে যান তাঁর জীবন ছবি
অধম নাযাতের আশায়
সে মহাজনের গুণগান গাই
কোটি সালাম সে মহাজনের পা'য়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

