somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি শোক সংবাদ এবং অতঃপর

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুক্রবার সকাল সাতটা। গভীর ঘুমে আচ্ছন্ন নুহাশ। চিরাচরিত নিয়মের আজ ব্যতিক্রম। তাই একটু বেলা করেই ঘুম থেকে ওঠার সিদ্ধান্ত নিল ও। কিন্তু বাধ সাধল মোবাইল ফোন। সাময়িক বিরক্তি কাটিয়ে শান্ত মেজাজেই ফোন রিসিভ করল। হ্যালো। উঃ। ঘুমাচ্ছেন? হু। এই জানেন কি হইছে? কি হইছে? হুমায়ূন আহমেদ মারা গেছে। সর্বনাশ বল কি? কখন মারা গেলেন? নুহাশের কন্ঠে উদ্বেগ। গতরাতে। ওহ তাই! সরি আমি জানিনা। জানেন! অনেক খারাপ লাগছে। আমারও, স্বগোক্তি নুহাশের। তবে জম্নেলে মরতেই হবে। নুহাশ স্বান্তনা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা ওনার জন্য তো অনেক মানুষই কান্না করবে, মন খারাপ করবে তাই না? হ্যা তাতো অবশ্যই। তবুও কত নিঃসঙ্গভাবে চলে যাওয়া। উনার না জ্যোন্সা রাতে মারা যাওয়ার খুব শখ ছিল। হু। আমিও চলে যাব কোন একদিন। মিলিয়ে যাব গোধুলীর শেষ সীমায় নুহাশের স্বগত উচ্চারন।

আপনি তো বিখ্যাত না, আপনার জন্য কে কাদবে? কেউ কাদুক বা না কাঁদুক অন্তত তুমি তো কাঁদবে? তা অবশ্য ঠিক। আপনার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনি আমার এত ভালো বন্ধু। আপনাকে ভুলব কি করে বলে পদ্ম। আর ভুলতে হবে না? বাড়িতে মেয়ে দেখা হচ্ছে। তাই নাকি? পদ্মর হার্টবিট বাড়তে থাকে। তবুও চেপে যায়। আচ্ছা মেয়ে কি করে? অনার্স ফার্স্ট ইয়ার। বাবা স্কুলের টিচার। টিচারের মেয়ে মনে হয় খারাপ হবে না? তাই না? হু ভালোই হবে। আপনার বিয়েতে আমাকে দাওয়াত দিয়েন, হ্যা! জ্বি না, তোমাকে দাওয়াত দেয়া যাবেনা। তুমি আবার কি প্যাঁচ লাগাও কে জানে? ঘরে আগুন লাগাতে চাইনা বাপু। এটা কি বললেন বস? আপনার ঘরে আগুন দিয়ে লাভ কি? লাভ কিছু না হোক আমি তো কষ্টে থাকলাম। সংসার জীবনে জ্বলে পুড়ে মরলাম আর তোমার করুনাপ্রার্থী হয়ে থাকলাম। এটাই তোমার লাভ। হ কইছে আপনারে? আচ্ছা বিয়ের পরে কি আমাকে ফোন করবেন? আশ্চর্য! তোমাকে ফোন করব কেন। তুমি আমার কে? না। না। এসব হবে না। আমি আমার বউয়ের প্রতি বিশ্বস্ত থাকতে চাই। বউকে ঠকাতে চাইনা নুহাশের স্পষ্ট জবাব। বন্ধুকে ফোন করলেই কি বউকে ঠকানো হয়? হয় না আবার! কোন স্ত্রীই চায়না স্বামীর আগের বান্ধবীর সাথে যোগাযোগ থাকুক। বিয়ের পর বউ কি বলবে জান? কি? সাগ্রহে জানতে চায় পদ্মœ। বলবে, দেখি তোমার মোবাইলটা দেখি। সারাক্ষন কার সাথে এত কথা বল? ওমা! তোমার মোবাইলে এত মেয়েদের নাম্বার কেন? এক্ষুনি ডিলিট কর। নুহাশের বলার ঢঙে হাসি পায় পদ্মর। বারে হাসছ কেন? না এমনি। হঠাৎ গম্ভীর হয়ে যায় পদ্ম। আচ্ছা আমি যদি আপনার কাছে ফিরে আসি। আপনাকে বিয়ে করতে চাই। আমাকে রিসিভ করতে পারবেন? পারব না কেন? সত্যি পারবেন পদ্মর চোখেমুখে বিস্ময়। আপনার কি একটুও মনে হবে না যে এই মেয়েটা কত ছেলেরে ঘুরাইছে। না মনে হবে না। সব ভুলে যাব বলে নুহাশ। সত্যি ভুলে যাবেন? হ্যা। ভালোবাসার জন্য মানুষ কত কি করে? আর আমি এ সামান্য স্যাক্রিফাইস করতে পারব না। এক ঠান্ডা আবেগ স্পর্শ করে নুহাশের কন্ঠ।

হ্যালো পদ্ম? হু। কেমন আছ? ভালো। আপনি? হু ভালো। শোন, তুমি আমার সাথে শপিং এ যাবে? তুমি না অনেক ভালো শপিং করতে পার? কি কিনবেন? বেশি কিছু না। বেনারসি শাড়ী আর ডায়মন্ডের রিং। হঠাৎ বেনারসি শাড়ী আর ডায়মন্ড কেন? বারে তুমি তো দেখছি সব ভুলে বসে আছ। আমার না বিয়ে ঠিক হয়ে গেছে? বউয়ের জন্য কিনতে হবে না? ভাবছি তোমার পছন্দেই কিনব। কালকে রেডি থেকো। আমি ফোন দিলে এস হ্যা। কালই? কাল তো যেতে পারব না। আ্যাসাইমেন্ট জমা দিতে হবে। কালই লাস্ট ডেট। নুহাশকে এড়ানোর চেষ্টা

করে পদ্ম। না না ওসব হবে না। চুলোয় যাক তোমার অ্যাসাইনমেন্ট। আমার সাথে তোমার যেতেই হবে।

সারারাত ঘুম হয়নি পদ্মর। আশ্চর্য মানুষ রে বাবা! কেমন নির্লিপ্ত ভঙ্গিতে বলে ফেলল বিয়ের কথা। একসময় কত পাগলামীই না করত নুহাশ। এত দ্রুত নিজেকে সামলে নিল কিভাবে? ভারী অবাক হল পদ্ম। প্রথম পরিচয় থেকে শুরু করে গতকাল পর্যন্ত আবারও ভাবল পদ্ম। নুুহাশের আচারনে কোথাও কোন খুত ধরা পড়ল না। নিজেকে ধিক্কার দিল পদ্ম। জীবনের চরম ভুলটা হতে যাচ্ছে ভেবে শোকে আচ্ছন্ন হল ও। কিন্তু সময়টা বড় অসময় হয়ে এল পদ্মর কাছে।

আহমাদ ইউসুফ

পাঁচপাড়া বাজার, পিরোজপুর সদর থেকে

০১৭৩৬-৪৫২১৬৭

ংসশংধনঁল@মসধরষ.পড়স
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×