অনুসংগ শাড়ি
শিশির স্নাত ভোরের মুগ্ধতা চোখে
পত্র পল্লবের হাতছানি দেখি
অনুভবে অমলিন, ভাস্বর হৃদয়ে আজ
মেঠো পথের ধুলোময় চক্রবাক।
মুগ্ধ আমি আপ্লুত এক উদাসী কবি
হাতে কবিতার খাতা সময়ে অসমেয় দু ছত্র পদ্য লেখি।
প্রকৃতির রুক্ষতা আর সবুজের শুদ্ধতা
আকন্ঠ নিমগ্ন আমি এক অচ্ছ্যুৎ হীন কবি।
ঠায় দাড়িয়ে সৌন্দর্য চেতনে মুগ্ধ আমি
দেখি আটপৌড়ে রমনী
আগাগোড়া মুড়ে ফিনফিনে শাড়ি
কি অদ্ভুত! কি মায়াবীনি!
নগ্নপায়ে ত্রস্তপদে হেটে যাওয়া
বাঙ্গালী এক রমনী।
আমি দেখি স্বপ্ন দেখি সবুজ ঘাস
দেখি উচ্ছল প্রানবন্ত কুলবধূ
সখিবেষ্টিত জলকেলিতে মগ্ন সলাজ হাসি।
গায়ে জড়িয়ে আটপৌরে শাড়ি।
সীমাহীন মমতায় ঘেরা আর কিঞ্চিৎ মাদকতা
অম্লান আজও আমার দেখা সেই রমনী।
জড়িপাড় শাড়িতে নববধূর সাজে
আধহাত ঘোমটায় মোড়ানো কি এক নিষ্পাপ কোমলতা।
নতুন সংসার আর প্রিয়জন
সবমিলিয়ে দুরন্ত সব আয়োজন।
অনুসংগ জড়িপাড় শাড়ী।
সাঝের বেলা যখন শিশির সিক্ত ভোরে, কলসি কাখে
নদীর ঘাটে রমনীদের কোলাহলে
আমি খুজি শুদ্ধতা আমি খুজি প্রেম।
এ তো চিরায়ত ঐতিহ্য, চিরায়ত ইতিহাস।
কালের বিবর্তন, সভ্যতার আগ্রাসন
কোট প্যান্ট আর স্কার্ট এর দুরন্ত প্রতিযোগ
তবু সব ছাড়িয়ে উৎসবে আর পুজা-পার্বনে দেখি
বাঙ্গালী সাজার দুরন্ত প্রয়াস।
০৮ আগষ্ট ২০১২ ইং।
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।