somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌলবাদী ও ধর্মান্ধ কি শুধুই গালি?

২১ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

★★★ মৌলবাদী ও ধর্মান্ধ শব্দদ্বয় সেকুলার ও প্রগতিবাদীদের কাছে ইসলাম ও মুসলমানদের হেয়-প্রতিপন্ন করার এক মোক্ষম অস্ত্র। তারা একে গালি স্বরুপ ব্যবহার করে থাকে। কিন্তু অকাল কুষ্মান্ডরা এর শাব্দিক, আভিধানিক কোন অর্থকেই গ্রহন করে না। বরং মনগড়া এক উদ্ভট অর্থে ব্যবহার করে। যেমন, বামপন্থী কিছু গবেট বুদ্ধিজীবিরা আলেমদেরও গনহারে ধর্মান্ধ বলে গালি দেয়। নিজে ধর্ম না জেনে, না মেনে অন্যকে ধর্মান্ধ বলা কতটা যুক্তিসংগত? প্রশ্ন হতে পারে ধর্মান্ধতা কি? আমার মতে এর দুটো অর্থ হতে পারে। ১। ধর্ম সম্পর্কে অজ্ঞতা, ২। ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করা ও অনুসরন করা। মানলাম মুসলমানদের মধ্যে অনেকেরই ইসলামের সঠিক জ্ঞান সম্পর্কে অজ্ঞতা রয়েছে। তবে মজার ব্যপার হল এসব ধর্ম সম্পর্কে অজ্ঞরা কিন্তু সেকুলারদের ধর্মান্ধ গালির লক্ষ্যবস্তু নয়, বরং ধর্মকে যারা হৃদয়ে লালন করেন, চর্চ্চা করেন, জীবনের সর্বক্ষেত্রে ধর্মকে অনুসরন ও অনুকরন করেন তারাই হচ্ছেন লক্ষ্যবস্তু। অপরদিকে আর এক প্রকার ধর্মান্ধ হল যারা ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করেন ও মেনে চলেন। মাথামোটা বুদ্ধির ঢেকিগুলা এটা বুঝতেই চান না, ধর্ম বিষয়টা পুরোটাই বিশ্বাসের ব্যাপার। আর বিশ্বাসটা হতে হবে অন্ধভাবেই। চর্মচক্ষে দেখে, যুক্তি তক্কের দাড়িপাল্লায় মেপে বিশ্বাসের কোন ব্যাপার থাকতে পারে বলে আমি মনে করি না। সুতরাং বিশ্বাসটা হতে হবে না দেখে, না চেখে! ধর্মবিশ্বাসটা হতে হবে এমনই না দেখে, অন্ধভাবে। একটু চিন্তা করলেই বিষয়টা পরিষ্কার হবে পাঠকের কাছে। সুতরাং যারা ধর্মে বিশ্বাস করেন এবং তদানুযায়ী জীবন পরিচালনা করেন তাদের কে কোন অবস্থায়ই ধর্মান্ধ বলা যুক্তিসংগত হবে না।

★★★ মৌলবাদী আর এক গালিসূচক শব্দ বিশেষ করে নয় বরং পুরোটাই এখন মুসলমানদের হেয় করার এক মোক্ষম অস্ত্র। স্কুলের রসায়নে পড়েছিলাম পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা ১০৯ টি। আর যৌগিক পদার্থের সংখ্যা হাজার হাজার বা লক্ষের অধিক। সংখ্যার ক্ষেত্রেও একথা সত্য। মৌল বা মূল বিষয়ের সংখ্যা হাতে গোনা। মৌলবাদী হল যারা কোন মৌল বিষয়ের উপর দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, কোন ধর্ম বা মতাদর্শের উপর অটল থাকেন। উনবিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপে খ্রিষ্টান ধর্মযাজক ও চার্চের বিভিন্ন নীতির বিরোধীতা করে কিছু প্রগতিশীল ব্যক্তি ও তরুন সম্প্রদায়। ক্রমান্বয়ে এরা দলে ভারী হলে যাজক সম্প্রদায় চাপে পড়ে তারাও জনমত বৃদ্ধির জন্য কৌশল অবলম্বন করে। যাজক রা ধর্মের মূল বানীকে সাধারন মানুষের দোর গোড়ায় পৌছানোর জন্য মৌলবাদ প্রবর্তন করে। যাজকদের সাথে যারা একমত হয়ে মৌলবাদে বিশ্বাস স্থাপন করে তারাই মৌলবাদী হিসাবে পরিচিতি লাভ করে। এই হল মৌলবাদের সংক্ষিপ্ত ইতিহাস। এককালে যে মৌলবাদ খ্রিষ্টান ধর্মের মূল অনুসারীদের বুঝানোর জন্য ব্যবহৃত হত, সেই মৌলবাদী শব্দটি আজকাল মুসলমানদের হেয় করার জন্য গালি স্বরুপ ব্যবহৃত হচ্ছে। যাই হোক মৌলবাদী কিন্তু যে কোন ধর্মের হতে পারে। একজন লোক যে কোন ধর্মের মৌল বা মূল বিষয়ের উপর অটল থাকলেই তাকে মৌলবাদী বলা যেতে পারে। সেক্ষেত্রে আমি ইসলাম ধর্মের মূল বিষয়ের উপর বিশ্বাস করি, এর উপর অটল থাকি, সুতরাং মৌলবাদী ও ধর্মান্ধ হতে আমার কোন আপত্তি নেই। আপনার আছে কি???

আহমাদ ইউসুফ
পাবনা সদর, ২৬ মে ২০১৫ খ্রিঃ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ সকাল ১০:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×