somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৥৥ ইন্টারনেট ব্যাংকিং ও নিরাপত্তা ৥৥

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‪#‎বাস্তব‬ অভিজ্ঞতার আলোকেই বলছি, অনলাইন মাধ্যমে আর্থিক লেনদেন যেমন সহজতর ও নিরাপদ বলে বিবেচনা করা হয়, তেমনি নিরাপত্তা ঝুকিরও শীর্ষে আছে অনলাইন তথা ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থা। সুরক্ষিত বা অরক্ষিত যাই বলুন না কেন, সেটা আপনিই ঠিক করতে পারেন আপনি কোনটা চান। ব্যাংক কর্তৃপক্ষ আপনার টাকার যথেষ্ট নিরাপত্তা দিতে সক্ষম। একটি বেসরকারী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের গ্রাহক হওয়ায় এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকেই এই পোষ্ট।

‪#‎ইন্টারনেট‬ ব্যাংকি ব্যবস্থার মাধ্যমে কারো একাউন্ট হ্যাক করে নগদ টাকা তোলা সম্ভব নয়। এজন্য হ্যাকারকে প্রথমে হ্যাক করা একাউন্ট হতে অন্য কোন র্থাড পার্টি একাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে। এজন্য প্রথমেই উক্ত এক বা একাধিক একাউন্টকে রেজিস্ট্রেশন করতে হবে। অতঃপর ট্রান্সফার মানি অপশনে গিয়ে গোপন পিন নাম্বার দিতে হবে। মোবাইলে মেসেজের মাধ্যমে একটা কোড নম্বর আসবে। কোড নাম্বারটি ব্রাউজারের নির্দিষ্ট বক্সে দিয়ে টাকার অংক বসিয়ে সেন্ড করলে তবেই টাকা ট্রান্সফার হবে। আর সবচেয়ে বড় কথা হলো ট্রান্সফার হিস্টোরি কিন্তু চোখ বুলালেই পাওয়া যাবে। স্বয়ংক্রিয়ভাবে টাকা ট্রান্সফারের কোন সুযোগ নেই। ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থায় ঢুকতে গেলেই আইডি ও পাসওয়ার্ডের সাথে সাথে সঠিক ক্যাপচা ওর্য়াড ইনপুট করতে হয়। সুতরাং আপনার একাউন্ট হতে কোন রোবট টাকা হাতাতে পারবে না, এলিয়েন কিংবা জ্বিন প্রজাতি নয় বরং এটা মানুষ্য প্রজাতিরই কোন হ্যাকারের কাজ হবে এটা।

‪#‎বাংলাদেশ‬ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির বিষয়ে বিস্তর গবেষনা হয়েছে। বিশ্বব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকাও বোধকরি অনেকটা ইন্টারনেট ব্যাংকিয়ের মতো। সে দৃষ্টিকোন থেকেই বলছি, এই টাকা চুরি যাওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের এক বা একাধিক কর্মকর্তা জড়িত। রাখাল রাজা গভর্নর সাহেব হয়তো বলির পাঠা! মাননীয় গভনর সাহেব চুপি চুপি চোরের উপর বাটপারি করে করে বেশ কিছু টাকা ফেরতও এনেছেন। বাকী টাকা ফেরত আনার আগেই ঘটনাটা কেন যে ফ্লাশ করলেন ব্যপারটি বোধগম্য নয়। তার আবেগঘন স্বীকারোক্তির পরেও তাকে পদত্যাগে বাধ্য করা হলো। বিষয়টি নিতান্তই দুঃখজনক।

‪#‎নিরাপত্তা‬ টিপস: ব্রাউজারে আইডি-পাসওর্য়াড রিমেম্বার করে রাখবেন না। প্রতিবার লগইনে নতুন করে আইডি পাসওর্য়াড দিন। প্রয়োজনে প্রাইভেট ব্রাউজার ব্যবহার করুন।

17/03/2016 খ্রিঃ, পাবনা।

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×