somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের ঠ্যালায় হাতিরঝিলে নাচলেন কুদলেন এখন বিদ্যুৎ গেলো কই?

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং থাকবে। তবে এ সূচি আগেই জানিয়ে দেওয়া হবে। এ সময় ওই এলাকায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় সরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনা করতে হবে। সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে।

এতো ঢাকঢোল পেটালেন সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের ঠ্যালায় হাতিরঝিলে নাচলেন কুদলেন এখন বিদ্যুৎ গেলো কই?

ভারতের আদানি পাওয়ারের সংগে এক অপরিণামদর্শী চুক্তি কারণে বাংলাদেশকে বিদ্যুৎ দিতে পারবে না অথচ চুক্তির শর্তানুযায়ী ভারতের আদানি পাওয়ারকে টাকা পরিশোধ করতে হবে। ভারতীয় কোম্পানীটি এক ইউনিট বিদ্যুৎ না দিয়েও বাংলাদেশের কাছে ক্যাপাসিটি চার্জ বাবদ পরিশোধ করতে হবে ১২১৯ কোটি টাকা। চুক্তির ২৫ বছরের মেয়াদকালের মধ্যে ক্যাপাসিটি চার্জ হিসেবে আদানি কয়লা বিদ্যুৎকেন্দ্রকে ১ লাখ কোটি টাকারও বেশি অর্থ দিতে হবে বাংলাদেশকে, যা ৩টি পদ্মা সেতু নির্মাণের জন্য যথেষ্ট।

বিদ্যুৎ উৎপাদানের নামে অন্যের স্বার্থ রক্ষা ছিল আপনাদের আসল উদ্দেশ্য যেমনটি আপনারা করোনা টিকা আমদানির নামে আরেকজনের স্বার্থ উদ্ধার করতে তৎপর ছিলেন।



ক্যাপাসিটি চার্জ কী: বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উদ্যোক্তাদের যাতে লোকসান না হয়, সে জন্য অন্যান্য ব্যয়ের সঙ্গে বিনিয়োগকৃত অর্থ হিসাব করে একটি নির্দিষ্ট হারে ক্যাপাসিটি চার্জ নির্ধারণ করা হয়। বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও এ অর্থ পান উদ্যোক্তারা। রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রগুলোর মেয়াদ কম বলে এগুলোর ক্যাপাসিটি চার্জ অনেক বেশি। ক্যাপাসিটি চার্জ নির্ধারণ করা হয় তার দক্ষতার ওপর। অভিযোগ রয়েছে, চুক্তির সময় প্রকৃত দক্ষতা বেশি করে দেখানো হয়, যাতে ক্যাপাসিটি চার্জ বেশি হয়। দক্ষতা কম থাকায় চুক্তি অনুসারে বিদ্যুৎ দিতে ব্যর্থ হয় কোম্পানিগুলো। এতে উৎপাদন কম হয়। কিন্তু ক্যাপাসিটি চার্জ মেলে ঠিকই।

আপনাদের নেতারা অনেক গর্ব করে বলেছিলেন লোডশেডিং-কে জাদুঘরে পাঠানো হয়েছে। যেহেতু লোডশেডিং-কে জাদুঘরে পাঠানো হয়েছে সেহেতু জনগণ আপনাদের বিদ্যুতের রেশনিং এর এই সিদ্ধান্ত মেনে নিবে কেন?
তথ্য সূত্র : এখানে ও সেখানে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৪
২৭টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×