somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে কে বেশি বোঝে?

৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রধানমন্ত্রী কথায় কথায় বলেন স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে কে বেশি বোঝে? কথাটি একেবারেই ফেলনা নয় কারণ ঘাতকরা তার স্বপরিবারকে বিনাশ করেছিল সেটা ভোলার কথা নয়। সম্প্রতি দেশে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে যে ভয়াবহ তান্ডব চালিয়ে ছাত্রলীগ ও পুলিশ দুই শতাধিক ছাত্র মেরে ফেললো তাতে প্রধানমন্ত্রী ব্যথাও পেলেন না কাঁদলেনও না কারন স্থাপনা ভেঙ্গেছে ছাত্র-জনতা! দুই শতাধিক মেধাবী ছাত্র দেশের কোন সম্পদ নয় এদের চেয়ে মেট্রোর দুটি স্টেশন অনেক বড় সম্পদ (যদিও ধ্বংস কখনই কাম্য নয়) তাই মেট্রোর ক্ষতি দেখে প্রধানমন্ত্রী কেঁদে কেঁদে টিস্যু ভেজালেন?

প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় বেনজির, আজিজ ও মতিউররা কয়েক হাজার কোটি টাকা কামালো ও পাচার করলো তাতে প্রধামন্ত্রী কোন কষ্ট পাননি; আবার তারই পিয়ন ৪০০ কোটি কামালো সেটাও তারই ছত্রছায়ায় তাতেও তিনি কষ্ট পাননি। কারণ এরা তাঁরই লোক তাই এগুলো ক্ষতি না। কথায় কথায় তেনারা বলেন দূর্ণীতে তারা জিরো টলারেন্স তাইতো প্রধান মন্ত্রী কিছুদিন আগেই বললেন, আমিই প্রথম আমার পিয়নের ৪০০ কোটি টাকা কামানোর কথা বলেছি। বেশ ভালো কথা আপনিই যখন জানালেন আপনার পিয়ন ৪০০ কোটি টাকা অবৈধ ভাবে কামিয়েছে তাহলে সে কিভাবে নিরাপদে আমেরিকা চলে গেল? বেনজির আজিজ গংরা দেশের বাহিরে কীভাবে চলে গেল?

নিন্দুকেরা বলছে শান্তিপূর্ণ আন্দোলন থেকে হয়তো মেট্রোতে হামলা হতোনা যদিনা ছাত্রলীগ ও পুলিশ মেট্রোস্টেশন থেকে নিরীহ ছাত্রদের উপর গুলি না চালাতো; এখন প্রশ্ন হলো বন্ধ মেট্রোস্টেশনে ছাত্রলীগ কেন? ছাত্রলীগের কারণে আওয়ামীলীগ যা হারিয়েছে তা আগামী ৫০ বছরেও উদ্ধার হবেনা কারণ তরুণ প্রজন্ম ও তার পরবর্তী প্রজন্ম ছাত্রলীগের তান্ডবের কারণে আওয়ামীকে ঘৃনাভরে প্রত্যাখান করবে। ২০২৪ সালের এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের গৌরবগাঁথা ইতিহাসে লেখা থাকবে যা আওয়ামীলীগের জন্য বেদনাদায়ক হবে।

সর্বোপরি জীবন নাশ ও ক্ষয়ক্ষতির কারণে ওবা কাদেরের বিচার হওয়া দরকার। ছাত্রলীগের তান্ডব চালানোর হুকুমদাতা হিসাবে ওবা কাদেরের বিচার হতে হবে এখন বিচার না হলেও ইতিহাস অবশ্যই তার বিচার করবে।

এখন নতুন খেলা; জনগন দৃষ্টিঘোরাও অন্যদিকে। বেনজির, আজিজ, মতিউর → ছাত্রআন্দোলনে ডান্ডা → জামাত নিষিদ্ধ →?
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×