somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃতির বৈচিত্র্য: ডারউইনবাদীদের নাইটমেয়ার-৯

০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পা’র উপর ভিত্তি করে প্রকৃতিতে বিভিন্ন ধরণের প্রাণী পরিলক্ষিত হয়। যেমন পা-বিহীন প্রাণী (সাপ, জোঁক, কেঁচো) থেকে শুরু করে দ্বিপদী প্রাণী (মানুষ, পাখি), চতুষ্পদী প্রাণী (বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, গরু, ছাগল), ষষ্ঠপদী প্রাণী (কীট-পতঙ্গ), আষ্টপদী প্রাণী (মাকড়সা), ও বহুপদী প্রাণী (বিছা পোকা)। তবে অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য যে, প্রকৃতিতে স্বাভাবিকভাবে বেড়ে উঠা বেজোড় সংখ্যক পা বিশিষ্ট একটি প্রজাতিও নেই! ডারউইনবাদীদের অন্ধ-অচেতন ও উদ্দেশ্যহীন প্রকৃতি একেবারে শতভাগ প্রজাতির ক্ষেত্রে জোড় সংখ্যক পা নির্ধারণ করলো কী করে! পা’র উপর ভিত্তি করে প্রাণীগুলোকে এভাবে সাজানো যায়:

[পা-বিহীন প্রাণী - দ্বিপদী প্রাণী - চতুষ্পদী প্রাণী - ষষ্ঠপদী প্রাণী - আষ্টপদী প্রাণী - বহুপদী প্রাণী]

এবার যৌক্তিক ও বাস্তবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা-ভাবনা করা যাক। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী পা-বিহীন প্রাণী থেকে পা-বিহীন প্রাণীই হয়, দ্বিপদী প্রাণী থেকে দ্বিপদী প্রাণীই হয়, চতুষ্পদী প্রাণী থেকে চতুষ্পদী প্রাণীই হয়, ষষ্ঠপদী প্রাণী থেকে ষষ্ঠপদী প্রাণীই হয়, আষ্টপদী প্রাণী থেকে আষ্টপদী প্রাণীই হয়, এবং বহুপদী প্রাণী থেকে বহুপদী প্রাণীই হয়। অন্যদিকে বিবর্তন তত্ত্ব অনুযায়ী পা-বিহীন একটি অণুজীব থেকে যদি বিবর্তন শুরু হয় তাহলে বিবর্তনের কোনো এক পর্যায়ে জীবের দেহে পা গজাতেই হবে। পা-বিহীন জীবের দেহে পা গজাতে হলে নতুন তথ্য লাগবে। সেই নতুন তথ্য কোথা থেকে আসবে? কেনোই বা পা গজানোর দরকার পড়লো, যেখানে পা-বিহীন জীব এখনো রয়েই গেছে? পা-বিহীন জীবের দেহে কি ধাপে ধাপে নাকি এক লাফে পা গজিয়েছিল? এক লাফে যদি পা গজিয়ে থাকে তাহলে পা গজানোর পর জীবটা কি পূর্বের মতই ছিল নাকি সাথে সাথে বিবর্তিত হয়ে ভিন্ন কিছুতে রূপান্তরিত হয়েছিল? আর ধাপে ধাপে পা গজিয়ে থাকলে দেহটাও কি ধাপে ধাপে বিবর্তিত হয়েছিল? মধ্যবর্তী ধাপগুলো তাহলে কেমন ছিল?

পা-বিহীন জীবের দেহে প্রাথমিক অবস্থায় কতটা পা গজিয়েছিল? দুটি? চারটি? আটটি? নাকি অনেক? ডারউইনবাদীদের কাছে যেহেতু কোনো প্রমাণ নাই সেহেতু ধরে নেয়া যাক দুটি। তো সেই দ্বিপদী প্রাণী থেকে চতুষ্পদী, ষষ্ঠপদী, অষ্টপদী, ও বহুপদী প্রাণী কেনো ও কীভাবে ধাপে ধাপে বিবর্তিত হলো, যেখানে দ্বিপদী প্রাণী এখনো রয়েই গেছে? এমন যদি হয় যে পা-বিহীন জীবের দেহে প্রাথমিক অবস্থায় এক সাথে অনেক পা গজিয়েছিল। সেক্ষেত্রে সেই বহুপদী প্রাণী থেকে কী করে দ্বিপদী, চতুষ্পদী, ষষ্ঠপদী, ও অষ্টপদী প্রাণী ধাপে ধাপে বিবর্তিত হলো, যেখানে বহুপদী প্রাণী এখনো রয়েই গেছে? বহুপদী প্রাণীর পা-গুলো কি একবারে নাকি ধাপে ধাপে বিলুপ্ত হয়েছিল? ধাপে ধাপে বিলুপ্ত হয়ে থাকলে আনুমানিক কতগুলো ধাপ অতিক্রম করতে হয়েছিল? মধ্যবর্তী ধাপগুলো তাহলে কেমন ছিল? প্রতিবার শুধু জোড় সংখ্যক পা কী করে বিলুপ্ত হলো! নিচে পা-বিহীন ও পা-বিশিষ্ট কিছু প্রাণীর নমুনা দেয়া হলো।

পা-বিহীন প্রাণী



দ্বিপদী প্রাণী



চতুষ্পদী প্রাণী



ষষ্ঠপদী প্রাণী



অষ্টপদী প্রাণী



বহুপদী প্রাণী



পাঠক! এখানে কিন্তু আণবিক জীববিদ্যা আর জেনেটিক্স নিয়ে এসে অন্ধকে হাইকোর্ট দেখিয়ে কোনোই লাভ হবে না। কারণ বাস্তবে যা সম্ভব নয় সেখানে আণবিক জীববিদ্যা, জেনেটিক্স, টরন্টো-ম্যাকগিল, অক্সফোর্ড-হার্ভার্ড, আর পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা অধ্যাপকদের নিয়ে এলেও সেটিকে সম্ভব করা যাবে না। অথচ বিজ্ঞানের নামে ও জনপ্রিয় মিডিয়ার কল্যানে ইতোমধ্যে মিলিয়ন মিলিয়ন অসচেতন লোকজনের মস্তক ধোলাই করা হয়েছে। এর ফলে তাদের যা শিখানো হয়েছে তার বাইরে তারা চিন্তা করতে উদ্বুদ্ধ হয় না।

উপসংহার: বিবর্তন তত্ত্ব সত্য হলে পা-বিহীন প্রজাতি থেকে ধাপে ধাপে দ্বিপদী, চতুষ্পদী, ষষ্ঠপদী, আষ্টপদী, ও বহুপদী প্রজাতি বিবর্তিত হতেই হবে যেহেতু বিবর্তন তত্ত্ব অনুযায়ী প্রজাতিগুলোর আলাদা আলাদা উৎস থাকতে পারে না। কিন্তু পা-বিহীন প্রাণী থেকে ধাপে ধাপে পা-বিশিষ্ট প্রাণী বিবর্তিত হওয়া যেমন সম্ভব নয় তেমনি আবার এই ধরণের বিবর্তনের পক্ষে কোনো প্রমাণও নেই। ফলে পা-বিহীন ও পা-বিশিষ্ট প্রজাতিগুলোর আলাদা আলাদা উৎস থাকতে হবে। আর আলাদা আলাদা উৎস থাকতে হলে বিবর্তন তত্ত্ব অবশ্যই ভুল প্রমাণিত বলে গণ্য হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
২৯টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×