somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইনস্টাইনকে নিয়ে টানা-হেঁচড়া!

২৯ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গড ও ধর্ম সম্পর্কে আইনস্টাইনের কিছু সাংঘর্ষিক বা বিভ্রান্তিকর উক্তিকে নিজ নিজ উদ্দেশ্যে ব্যবহার করে আস্তিক-নাস্তিক নির্বিশেষে বিভিন্ন গ্রুপের মধ্যে অনেকদিন ধরেই টানা-হেঁচড়া চলছে। এ বিষয়ে বাংলাভাষী কিছু পরগাছা - যাদের নিজস্ব ভিত্তি বলে কিছু নাই – তো একধাপ এগিয়ে। বেচারা আইনস্টাইন পড়ে গেছেন মহা বিপদে! ওহ্! উনি তো জীবিত-ই নাই! শেষ পর্যন্ত উনি (আইনস্টাইন) কার ভাগে পড়লেন দেখা যাক।

আইনস্টাইনকে নিয়ে বৌদ্ধদের টানা-হেঁচড়া চলছে এখানে, এখানে, ও এখানে সহ আরো কয়েক জায়গায়। {নোট: আইনস্টাইনের নামে বৌদ্ধরা যা বলেছে সেগুলোর নির্ভরযোগ্য কোনো সূত্র নাই।}

আইনস্টাইনকে নিয়ে হিন্দুদের টানা-হেঁচড়া চলছে এখানে, এখানে, ও এখানে সহ আরো অনেক জায়গায়। এমনকি আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের ছবি-সহ একটি দার্শনিক আলোচনা হিন্দুদের লেখায় যে কতবার এসেছে তার হয়ত কোনো হিসাব নাই। {নোট: আইনস্টাইনের নামে হিন্দুরা যা বলেছে সেগুলোরও নির্ভরযোগ্য কোনো সূত্র নাই।}

যদিও গড ও ধর্ম বিষয়ে আইনস্টাইনকে নিয়ে মুসলিমদের টানা-হেঁচড়া করার কোনোই প্রয়োজন নাই – যেহেতু উনি একজন বিজ্ঞানী – তথাপি তাঁর কিছু জেনারেলাইজড উক্তির উদ্ধৃতি দিয়ে এখানে ও এখানে সহ অন্যত্র টানা-হেঁচড়া চলছে।

আইনস্টাইনকে নিয়ে অধুনা নাস্তিকদের পীর রিচার্ড ডকিন্স ও তার মুরিদদের টানা-হেঁচড়া চলছে এখানে-সহ আরো অনেক জায়গায়। আর এই সুযোগে কিছু ইসলাম ও মুসলিম বিদ্বেষী পরগাছা আইনস্টাইনকে 'নাস্তিক-মনা' বানিয়ে দিয়ে একেবারে সীলগালা করে ইতোমধ্যে নিজেদের বগলদাবা করে ফেলেছে।

যাদের বিশ্বাসের যৌক্তিক কোনো ভিত্তি নাই তারাই অ্যাপীল-টু-অথরিটি'র আশ্রয় নেয় – যেটি একটি লজিক্যাল ফ্যালাসি। আইনস্টাইন আস্তিক হলে যেমন এই মহাবিশ্বের স্রষ্টার অস্তিত্ব প্রমাণ হবে না, যদি বাস্তবে স্রষ্টা না থাকে; তেমনি উনি নাস্তিক হলেও স্রষ্টা এমনি এমনি নাই হয়ে যাবে না, যদি বাস্তবে স্রষ্টা থেকে থাকে। অনুরূপভাবে, আইনস্টাইন কোনো ধর্ম সম্পর্কে পজিটিভ কিছু বলা মানে সেই ধর্ম যেমন ভাল বা সত্য হয়ে যাওয়া বুঝায় না, তেমনি আবার কোনো ধর্ম সম্পর্কে নেগেটিভ কিছু বলা মানেও সেই ধর্ম খারাপ বা মিথ্যা হয়ে যায় না। এগুলোর সবই লজিক্যাল ফ্যালাসির মধ্যে পড়ে।

সর্বশেষ খবর অনুযায়ী কম্যুনিস্টদের মধ্যেও সম্ভবত আইনস্টাইনকে নিয়ে টানা-হেঁচড়া শুরু হয়ে গেছে, যেহেতু এই লেখা অনুযায়ী আইনস্টাইন একজন সমাজতন্ত্রী বা কম্যুনিস্ট ছিলেন। ইসলাম ও মুসলিম বিদ্বেষী ধর্মান্ধমনাদের বাড়া ভাতে ছাই পড়ল মনে হচ্ছে!

বেচারা আইনস্টাইন! মরেও শান্তি পেলেন না!

"I'm not an atheist and I don't think I can call myself a pantheist. We are in the position of a little child entering a huge library filled with books in many languages. The child knows someone must have written those books. It does not know how. It does not understand the languages in which they are written. The child dimly suspects a mysterious order in the arrangements of the books, but doesn’t know what it is. That, it seems to me, is the attitude of even the most intelligent human being toward God." – Albert Einstein
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×