বাংলার মায়েরা ভুলে গেছে সেই সব সন্তানের জন্ম দিতে.....যারা দেশের জন্য ভাবে।
বাংলার মায়েরা ভুলে গেছে, কিভাবে রফিক, জব্বার ও বরকতের জন্ম দিতে হয়।
কিভাবে বুকের রক্তে রাঙাতে হয় রাজপথ।
বাংলার মায়েরা ভুলে গেছে,কেমন করে তিতুমীরের জন্ম দিতে হয়।
কিভাবে অত্যাচারীর হাত থেকে মুক্ত করতে হয় মাকে।
বাংলার মায়েরা ভুলে গেছে,কেমন করে আর একটা নজরুলের জন্ম দিতে হয়।
কিভাবে জন্মাবে আর একটা মুজিব, আর একটা জিয়া?
আর কি জন্মাবেনা এরা? কিন্তু কেন?
এর জন্য দায়ী কি বাংলার মা?
নাকি মাটি?
নাকি আমরা সবাই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




