somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরা লুকমানে সমাজ প্রতিষ্ঠার বুনিয়াদগুলো সংক্ষেপে আলোচনা

০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ তাআলা সুরা লুকমানে সমাজ প্রতিষ্ঠার বুনিয়াদগুলো সংক্ষেপে আলোচনা করেছেন । আর সেগুলো হলো ----
১ । তাওহীদ
২ । মা বাবার সাথে উত্তম আচরণ করা
৩ । পরকালের প্রতি বিশ্বাস
৪ । নামাজ
৫ । দাওয়াত
৬ । ধৈর্য
৭ । উত্তম চরিত্র

প্রথম বুনিয়াদ তাওহীদ

প্রথম কথাটি হযরত লুকমান আঃ এর উপদেশ হিসাবে উচ্চারিত হয়েছে । এটা একটি জীবন বিধান । এটা একটি মৌলিক ভিত্তি । ইরশাদ হচ্ছে ---- হে বৎস আল্লাহর সাথে কাউকে শরীক করো না ॥
সুরা লুকমান - ১৩
প্রথম সবক হলে লা ইলাহা ইল্লাল্লাহ । অর্থাৎ আমরা আমাদের সত্তারও মালিক নই । যদি আমরা আমাদের সত্তার মালিক হতাম , তাহলে আমাদের উপর মৃত্যুর আক্রমণ করতে পারতো না । আমরা যদি আমাদের অস্তিত্বের মালিক হতাম তাহলে আমরা এই পৃথিবীতে অনন্তকাল থাকার চেষ্টা করতাম । আমরা যদি আমাদের সত্ত্বার মালিক হতাম তাহলে কোনো রোগ ব্যাধিকে আমাদের কাছেও ঘেঁষতে দিতাম না । রোগ ব্যাধিকে আমরা দুরে ছুঁড়ে মারতাম । অথচ আমরা তো সর্বদাই বিপদ আপদের মুঠোয় বাঁধা । বিপদ আপদ আমাদের অবিরাম শাসিয়ে যাচ্ছে । কিন্তু আমরা এতোটাই অসহায় যে আমরা এটা পর্যন্ত দেখতে পাইনা যে আমাদের উপর কার ফয়সালা চলতেছে ?
প্রথম বুনিয়াদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ ! শিশু কিশোর ছোট বড় নারী পুরুষ ব্যবসায়ী কৃষক গ্রাম্য শহুরে সকলের অন্তরেই এই বুনিয়াদ প্রতিষ্ঠিত করতে হবে । আমাকে অবশ্যই আল্লাহকে মেনে চলতে হবে এই বিশ্বাস সকলের অন্তরে প্রতিষ্ঠিত করতে হবে ।

তাওহীদ ও রিসালত

রিসালত ব্যতীত তাওহীদের কোনো উচ্চারণ নেই । সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করোনা --- এর মধ্যেই লুকিয়ে আছে মুহাম্মাদুর রাসুলুল্লাহ । লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই নিহিত রয়েছে মুহাম্মাদুর রাসুলুল্লাহ । এই তাওহীদ ও রিসালত ব্যতীত কালেমা -- ঈমানের কালেমা হতে পারে না । ইসলামের কালেমা হতে পারে না । সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ হলো আত্মার বিষয় । আর বাহিরের বিষয় হলো মুহাম্মাদুর রাসুলুল্লাহ । লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না আর মুহাম্মাদুর রাসুলুল্লাহ লুকানো যায় না । দুটি সম্পূর্ণ বিপরীত বিষয় । একজন এমন যাকে চেষ্টা করেও লুকানো যায় না । আরেকজন এমনকি যাকে চেষ্টা করেও দেখানো যায় না । লা ইলাহা ইল্লাল্লাহ থাকে হ্রদয়ের গভীরে আর তার পরিচয় মিলে মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর মধ্যে ।
একজন নারীর জীবনে , একজন পুরুষের জীবনে , একজন ব্যবসায়ীর ব্যবসায় , একজন কৃষকের খামারে অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন মুহাম্মাদুর রাসুলুল্লাহ ঝলসে উঠবে , চমকে উঠবে -- তখনই বুঝতে হবে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ ঝেঁকে বসেছে । গাছে যখন ফুল হয় ফল হয় , ফল হয় , ফল ঝুলে পড়ে তখনই আমরা বুঝি গাছের শেকড় গভীরে প্রোথিত হয়েছে । অনুরূপভাবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ যখন ঘরে বাহিরে অফিসে বাজারে শরীরে চরিত্রে কথায় দৃষ্টিতে হাতে পায়ে শরীরের সকল অঙ্গে জীবনের সকল প্রাঙ্গণে ছেয়ে যাবে তখনই বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর শেকড় সমাজের সকল মানুষের অন্তরে প্রোথীত হয়েছে এবং এর শীকড় অন্তরের গভীরে চলে গিয়েছে ॥
( চলবে ) ( পরবর্তী পর্বে দ্বিতীয় বুনিয়াদ -- মা বাবার সাথে উত্তম আচর সম্পর্কে আলোচনা করা হবে ইন শা আল্লাহ )
সুত্রঃ মাওলানা তারিক জামীল সাহেবের বয়ানের বাংলা অনুবাদ
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×