শ্রাবন্তী এসো
শ্রাবন্তী তুমি শুক্রবার বিকেলে চলে আসবে
ঠিক চারটা থেকে পাঁচটায়
যেখানটায় বলেছিলাম ঠিক সেখানটায়
ভুল করোনা যেন।
তুমি নীল শাড়ী আর কপালে
টিপ পড়ে আসবে
আমি চেক পাঞ্জাবী আর আকাশী
জিন্স পড়ব, নাকি অন্য কিছু জানাবে।
তোমাকে নিয়ে যাব
সবুজ অরণ্যে কলমিলতার ধারে।
শ্রাবন্তী তুমি না আসলে
ভীষণ কষ্ট পাব
সুখের অন্তরায় হবে
আসবে তো?... এসো শ্রাবন্তী
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


