ত্রিমনা
আমি প্রত্যহ তিনটি মেয়েকে ভালোবাসি
আর একটি মেয়ের সঙ্গে শুধু
প্রেম করি
কথা বলি হৃদ থেকে হৃদয়ে।
প্রেমিকা মেয়েটির আমি
প্রেমিক কিনা জানি না।
ভাললাগা ভালোবাসা অনেক সময়
মন থেকে মুছে যায়
কিন্তু প্রেম কখনো মুছেনা
বরং কষ্ট দেয় ভীষণ কষ্ট !
কঠিন বাস্তবতাকেও উপেক্ষা করে
চারদিকে শুধু হাহাকার শোনা যায়
শোনা যায় আত্ম চিৎকার
বাঁচাও ....! বাঁচাও ....!
ভালোবাসার মানুষ সব লুকিয়েছে
আর প্রেমিকা ..... সেতো
প্রস্তরখন্ডের উপর দাড়িয়ে শুধু দেখছে
এইতো রূঢ় বাস্তবতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


