হারানো বিজ্ঞপ্তি
তুমি কে ছিলে আমি জানতাম না
এসেছিলে পাশের বাসায়
চুপি চুপি কে যেন বলেছে তোমায়
আমার সন্ধান।
ছাদে উঠলে চুপি চুপি তাকালে
আমিও কেন জানি তাকিয়েছিলাম
অনাকাঙ্খিত প্রাপ্তিতে
তোমার দু চোখে।
আজ দু’দিন হল
তোমার তাকানোর অপোয়
তোমায় কোথাও দেখিনা
রাতে টুকরো কাগজে লিখে রেখেছিলাম
তোমার সেই স্থানে -‘‘অপোয় আছি”
সময় পেড়িয়ে যায় তোমার দেখা নেই
হঠাৎ জানতে পারি
তুমি চলে গেছ এখান থেকে অনেক দূরে ....
আমি অপোয় ছিলাম
কখন তুমি তাকাবে।
মনটা একদম ভালো নেই
আমি চেয়ে আছি জানালার গ্রীল ধরে
তুমি দৃষ্টি থেকে সরে গেছ
বুকে হারানোর সুর বেজে উঠে
আমি দাড়িয়ে ছিলাম
তোমাকে দেখার বাসনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


