বাংলাদেশ ছাত্র মৈত্রী শ্রীমঙ্গল উপজেলা শাখা গঠিত
গত ১৩ ফেব্রুয়ারী ২০১০ ইং সকাল ১০ঘটিকায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার এক কর্মী সভা সুমন কুর্মীর সভাপতিত্বে শ্রীমঙ্গল শহরের শিশু উদ্যানে অনুষ্ঠিত হয়। ছাত্র নেতা সত্য নারায়ন কৈরীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ অতিথি ছাত্র মৈত্রীর সাবেক সাধারন সম্পাদক আব্দুল আহাদ মিনার। আরও বক্তব্য রাখেন তাপস কুমার ঘোষ, মোস্তফা কামাল, সোহেল মিয়া প্রমূখ।
কর্মীয় সভায় তাপস কুমার ঘোষকে আহবায়ক, সত্য নারায়ন কৈরি, সুমন কুর্মী ও সোহেল মিয়াকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র মৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখা সর্ব সম্মতিক্রমে গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোস্তফা কামাল, শিশির দেব, অনজন দেব, সুস্ময় দেব, বিল্লাল মিয়া, প্রিয়াংকা ঘোষ, সালমা আক্তার, সাদ্দাম হোসেন, নিপেন রায়, বিশ্বজিৎ রায় ও বাসন্তী রায়।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আমিরুজ্জামান জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার, শিক্ষার অধিকারসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ছাত্র সমাজের ন্যায়সঙ্গত রক্তস্নাত ১০ দফা ও দিনবদলের সনদ ২৩ দফা ক্রমান্বয়ে দ্রুত বাস্তবায়নের জন্য মহাজোট সরকারের কাছে জোর দাবী জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


