প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ডা. রমারঞ্জন দেবের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্নঃ
প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. রমা রঞ্জন দেব সোমবার সিলেট এলাইড ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগ নেতা ও বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখা সভাপতি ডা. রমা রঞ্জন দেবের মরদেহ মঙ্গলবার সকালে তার শ্রীমঙ্গলের নিজ বাসভবনে পৌঁছার পর সেখান থেকে শহর প্রদক্ষিণ করে শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি, লোকনাথ আশ্রম, দূর্গাবাড়ি, রামকৃষ্ণ মিশন, জগন্নাথ দেবের আকড়া, মুক্তিযোদ্ধা সংসদ, বারোয়ারি কালীবাড়ি ও সর্বশেষ পৌর শহীদ মিনারে রাখা হয়। এসব স্থানে সর্বস্তরের জনতা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এর আগে জাতীয় সংসদের চিপ হুইপ উপাধ্যক্ষ মোঃ আবদুস শহীদ, সাবেক সাংসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান ও পৌর মেয়র মোঃ আহাদ মিয়া, আজিজুর রহমান আজিজ এমপি, সাবেক এমপি সুলতান মনসুর, সৈয়দ মহসিন আলী এমপি, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী নীহারেন্দু হোম প্রমুখের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রায় শতাধিক প্রতিষ্ঠান তার মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যম শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার গ্রামের বাড়ি আশিদ্রোনে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


