রিপোর্টার্স ইউনিয়ন শ্রীমঙ্গল-এর কার্যকরী কমিটি গঠিতঃ
অদ্য ১৯ ফেব্রুয়ারী ২০১০ ইং বিকাল ৪ ঘটিকার সময় রিপোর্টার্স ইউনিয়ন শ্রীমঙ্গল-এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক নতুন কথা ও ঢাকা নিউজ টুয়েন্টি ফোর ডট কম-এর সংবাদ দাতা বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল সংবাদদাতা আহমেদ ফারুক মিল্লাদ, ডা. শফিউল আলম, ফটো সাংবাদিক মামুন আহমেদ, মাহমুদ ফয়সল মানিক, আক্তার হোসেন, আরিফা খানম লুৎফা, নান্টু রায়, সুজিত রায়, মহিবুল হোসেন সোহান, রাখী তালুকদার প্রমূখ।
সভায় সর্ব সম্মতিক্রমে সৈয়দ আমিরুজ্জামানকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট রিপোর্টার্স ইউনিয়ন শ্রীমঙ্গল-এর কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, ডা. শফিউল আলম ও দীপংকর ভট্টাচার্য লিটন সহ-সভাপতি, নান্টু রায় সহ-সাধারণ সম্পাদক, আক্তার হোসেন অর্থ সম্পাদক, সুজিত রায় প্রচার সম্পাদক, রাখী তালুকদার প্রকাশনা সম্পাদক, রিয়া দেব সহ-প্রকাশনা সম্পাদক, মহিবুল হোসেন সোহান দফতর সম্পাদক, রিচভী আহমেদ সহ-দফতর সম্পাদক, আরিফা খানম লুৎফা সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক; সদসরা হলেন, মাহমুদ ফয়সল মানিক, সৈয়দ রিফাত হাসান, গৌতম তালুকদার ও আব্দুল কাইয়ুম প্রমূখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


