কি লিখব বুঝতে পারছি না। তাই লেখার শুরুতেই কোন শিরোনাম দিতে পারলাম না।
জীবনে কখনো পরাজয় হতে হয়নি আমার। কেমন করে জিত এসে ধরা দিত হাতের মুঠে। শৈশব কৈশোর পেরিয়ে আজ প্রবীনতর প্রবীন বয়সে মনে হয় কোথায় যেন শুন্যতা রয়ে গেছে।
মনের কোনায় খচ খচ করছে।
আমার কোলো পিঠে মানুষ হওয়া ছোট ছোট পাগুলো ডালাপালা ছাড়িয়ে অনেক বড় হয়ে গেছে। ওরা আমাকে এড়িয়ে চলে কিন্তু আমি ওদের ভালোবাসি আগের মতো। ওরা আমার সন্তান নয় ভাইবোন। এখনও নিজে না খেয়ে ওদের খাওয়াতে আনন্দ পাই।
আমি চাই আমার মুল্যবোধ ধ্যান ধারনা ওরা আকরে ধরুক। ওরা চায়। ওরা আসলে কি চায়।
সেটাই আমি জানি না।
আগের মতো ওদের শাসন করতে ওদের পারি না। কারন ওরা আমার কাছে আসবে না।
আমি হয়ত একদিন বিনা নোটিশে যতদূতের সাথে চলে যাব না ফেরার দেশে। তবুও আর্শীবাদ তোরা ভালো থাকিস।
মরার পরের জীবনেও তোরা ভালো থাকিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


