বৃষ্টিতে অনুভব
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকাল বৃষ্টি হলেই
তোমার কথা মনে পড়ে
বৃষ্টিকে এভাবে অনুভবে
মাটির সোঁদাগন্ধ গায়ে
জড়িয়ে যেন সেই বাশঁঝাড়
লতাগুল্মের হেসে ওঠা।
আজকাল বৃষ্টি হলেই
তোমার গায়ের মাতাল গন্ধ
বড় বেশী ছুঁয়ে যায়
ঝিরিঝিরি বাতাসে
কদমফুলের মাতামাতি
আর শাপলার চারপাশ।
আকাশ মেঘলা হলেই
এযৈ কার্নিশে একজোড়া
পায়রার ভালবাসাবাসি
জানান দেয় তুমি আছ
কোথাও- কাছে কিংবা দূরে
সময়ের অন্তরালে
একদম নিশ্চিত।
বৃষ্টি আজকাল মাঝে মাঝে
জানান দেয় তার স্বগর্ব উপস্থিতি
কিন্তু রিমঝিমের বুকে
আর স্নিগ্ধতা ফোটে না।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবিএকটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত...
...বাকিটুকু পড়ুন