ঝলমল দিনের অপেক্ষা।
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ধূসর গোধূলিতে কার যেন অস্পষ্ট ছায়া
আসা যাওয়া করে
সার্সিতে খরখরে শব্দ টান খায়
একঝাঁক সাদা বক সুর তুলে
ফিকে নীল আকাশে
বিদায়ি হাতছানি দেয়।
সূর্যের সলজ্জ বিচ্ছুরণ সন্ধ্যার গায়ে
আছড়ে পড়ে
তেজহীন অপারগতায় হাত কচলায়-
বদান্যতার মুচকি হাসিতে
দুহাত বাড়িয়ে রাত্রি
বরণ করে সতেজতা।
হাসনাহেনা মধ্যরাতে
দ্বিগুণ সৌরভ ছড়িয়ে-
ভোরের আলোর প্রতীক্ষায়
হাত পা ছড়িয়ে বসে থাকে নিশ্চুপ-
আর সূর্য
উঠি উঠি করে ঘুম ভাঙে
এক ঝলমল দিনের অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও...
...বাকিটুকু পড়ুন
আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন