জন্মের পর আর দেরী করেনি, মায়ের মেজোবোন ঝাড়ুর শলা দিয়ে ডান কান ফুটা করেছিলো
পারিবারের কাপ্তান (মাস্তান) মনে করলেও পিচ্ছিকালে বাড়ির বাইরে ছিলাম নাদুস নাদুস হাবাগোবা। রাস্তা দিয়ে হাটার সময় গরু, মোটা মানুষ, বোরকাওয়ালী- এদের দেখলেই রাস্তা থেকে নেমে খালের কার্ণিশ ধরে হাঁটতাম। তবে পথের গুরু (গরু)'রা আমাকে বেশ কদর করতো। কয়েকদিনতো খালে নামিয়ে গোসল করিয়ে ছাড়ছে। এর প্রতিদানে গরুর দুধ আর গোশত খেতে চাইতাম না। শুধু গরু নয়, নতুন বাচ্চা দেয়া মুরগী, রাজ হাঁসরাও আমাকে বেশ ভালোবাসতো।
লুকোচুরি খেলতে গিয়ে একবার লাইয়ের (বড় ঝুড়ি) তলে লুকাতে গিয়ে ঘুম এসে যায়। সারারাত মাইকিং শেষে সকালে ঘুম ভেঙ্গে দেখি আমি লাইয়ের তলে
লিংগে পুরুষ হবার কারণে পরিবারে ভালোই কদর ছিলো। সবকিছুতেই অগ্রাধিকার ছিলো। একেবারে সোনায় সোহাগা। আমার লাল রঙের একটা ছোট চেয়ার আর ছাতা ছিলো। ঘরের ভেতরে থেকেই ছাতা মাথায় চেয়ারে বসে বেস আয়না দেখতাম আর নিজের চেহারা নিয়ে বকে যেতাম। "আহ হোলাগা কি চুন্দর (পোলাটা কি সুন্দর)" অথবা " শরমিন্দাও কম নয়" এ ধরনের ডায়ালগ বলতে গিয়ে একদিন মায়ের হাতে ধরা পড়লাম। আমার আর ছাতা মাথায় চেয়ারে বসা হয় না।
ছাত্র মোটামুটি ভালোই ছিলাম। কিন্তু স্কুলে পোলাগুলা কোন গরম কথা বললেই ভ্যাঁ
হাই স্কুলে উঠার পর বড়বোনের জামাইর বিদেশ থেকে পাঠানো প্রসাধনী ব্যবহার করে করে রূপকুমার হিসেবে আত্মপ্রকাশ করি (চেহারা একখান ছিলো মাশাআল্লাহ
** আরো ম্যালা কিছু মনে পড়ছে না
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




