আস্তে আস্তে কবিতা লিখতে শেখো।
নাকফুল, আর নাক সিঁটকানো লিখো...।
বর্ষা এবং পতন, বসন্ত আর গন্তব্য
এমনকি বর্তমান প্রেমিকের হাত ধরে
গোলাপী চিঠি লিখতে থাকো।
তুমি থেকে আমি পর্যন্ত যতো হাতবদল,
মাছরাঙা ঠোঁট, অল্প বয়েসী প্রতিজ্ঞা আর
চলমান নতুন হয়ে জন্মানো, অথবা
আমার স্তন থেকে মাটি পর্যন্ত অগোছালো লিখে দাও।
শুধু ঘাড়ের যে অংশে তুমি আছো, সেখানে
একটু ছন্দ রেখো- তোমার সমকালীন দৃষ্টির মতো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


