রাত শেষ হলেই শুরু হবে বিজয়ের আনন্দ। ঠিক এইদিনটিতেই আমরা মুক্ত হয়েছিলাম ভিন্ন এক জাতির কবল থেকে।। মুক্ত হয়েছিলাম বিরাট এক বৈষম্য থেকে।। আজ আমাদের কাছে শুধু সেই মুক্তির আনন্দ। আর কিছু আর আছে?? ২২পরিবারের স্থানে জ হাজার পরিবার। বিশেষ করে নেতৃস্থানীয়দের মাঝে। মাঝখান থেকে আমরা মধ্যবিত্ত বিলুপ্তির পথে।
দেশ উন্নততো হচ্ছে বটেই,কিন্তু এই শ্রেনীর কথা কে ভাবছে??
আজ আমরা আটকা পড়ে আছি দু'টি দলের মাঝেই।। যারা আমাদের কথা না ভেবে, ভাবে নিজেদের কথা। বাহিরে মানে মিটিং-মিছিলে যতই আন্দোলন হোক,গোপনে তারা সবাই এক।।
তবুও আমরা রক্তের বাধনের মত এটে আছি এই দু'টি বা তিনটি দলের সাথেই।। পারি না,সকালকে সকাল বলতে।। বড় ক্ষোভ মনে। প্রতিবাদ করতে যাও, কিল-গুতা খাবে,বাড়াবাড়ি করলে গুলি। কোনদিক দিয়ে কে করবে বোঝারও ওপায় থাকবে না।। সরকারকে সমর্থন করলে বিরোধী আর বিরোধীদের সমর্থন করলে সরকারী দলের শত্রু।। যাবো কোথায়?? তাহলে আমাদের অবস্থা ছাগলের ৩নম্বর বাচ্চার মত।। শুধু লাফিয়ে এদিক-সেদিক করবো। কিন্তু দুধ পাবো না।। কারন সেই অধিকার আমাদের নেই।।
আজ বিজয় দিবসের এই মহান প্রক্কালে দু'টি পধানদলের কাছেই আমার প্রশ্ন দেশকি শুধু আপনাদের জন্যই স্বাধীন হয়েছে?? কিন্তু রক্তের অবদান আমাদেরই বেশী।।
কাউকে আঘাত দিতে নয়,নিজের মনের কথাটাকেই প্রকাশ করলাম। আর একটি কথা, দয়া করে কেউ ব্যাক্তিগত ভাবে নেবেন না।। শুধু নিরপেক্ষ দৃষ্টিতে ভেবে দেখবেন।।
৩০লক্ষ শহীদের প্রতি সন্মান ও শ্রদ্ধা রইলো।। যাদের রক্তের বিনিময়ে আমরা নূতন দেশ ও পতাকা পেয়েছি। পেয়েছি বিশ্বে বিশেষ আসন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


