মাঝে মাঝে মনের অব্যক্ত কথাগুলি মনের মঝেই ঝড় তুলে।। মনে পড়ে একসময় শত দুঃখ-শুখে এক ছিলাম সবাই।। মানে সমমনা বন্ধুদের সাথে অন্যমনারাও।। এখানে ছিল না কোন রাজনৈতিক দূষ্টিভঙ্গির পার্থক্য।। ছিল বন্ধুত্বের আবেগ।। আজ সেখানে শত্রুতা।। কেন?? আমরা কি এতই বদলে গেছি?? সেই দিনগুলিতে ছিল না বন্ধুত্বের মাঝে কোন কোন্দল।।ছিল শুধুই বন্ধুতা।। আজ বদলে গেছে সব কিছু।। এখন দলীয় দৃষ্টিভঙ্গিই সব।।
বন্ধুতা মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ।। কিন্তু একেও রাজনীতিকরন করেছি আমরা!!
আজ তাই আজ আমরা পরষ্পরের শত্রু।। একদিন যা ছিলাম একাত্ম।।
রাজনৈতিক পার্থক্য থাকা সত্বেও কিছু বন্ধুকে পেয়েছিলাম অকৃতিম হিসাবে।। পিল্টা,বাবলুসহ অনেক কে।। চান্দীকে আজ স্বপ্নেও দেখেছি।। জীবনের এই শেষপ্রান্তে এসে এদের কথা মনে আসাটা আমার জন্য অনেক।।যারা আমার কথায় প্রানকে নিয়েছিলো হাতের মুঠোয়।।
আজ ভাবছি কোন একদিন ভেবেছিলাম সমাজ বদলের কথা!! আজ দেখছি তা কোনদিনও বদলের নয়।। শুধু শুধুই সেদিন রক্ত দিয়েছি,জেল খেটছি আর হয়েছি দেশান্তরী।।
আসলে মনের অনেক কথাই প্রকাশ করতে পারি না।। কারন আমরা রাজনৈতিক বলী!! লাভবান তারাই যারা আমাদের নেতৃত্বে ছিলো?? আজ তারা ক্ষমতার আসনে বসে ভুলে গেছে অতীত।। যার বলী হাজার হাজার তরূন,যুবা,বৃদ্ধ।।
কি আর বলার আছে।। যেখানে মুখে তালা!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





