''চেতনার গান''
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বলিস কি রে বাংগালী!!
হইছে নাকি কাংগালী
ভাত নাই আজ পেটে যার
ফুটানী যা গা জ্বলবার!!
ঠিক কইছস ভাইবা কই
উড়িয়ে পুরান কথার খই।
যার দেশেতে এতো চোর
কিসের এতো বড়াই তোর?
দু'হাত পেতে ধরে নে
লোক গুলোরে চিনে নে।
মিটিং ফিটিং বুদ্ধি আঁটে
সুর্য ডোবে অস্ত পাটে
দিন কি এমন থাকবে রে?
কি হবে তাই ভাবছি রে।
একাত্তরে বাংগালী
বিশ্বরে তেজ দেখালী,
কোথায় তোরা কোথায় আজ
লেজ গুটিয়ে পালালী?
দেখরে চেয়ে তোর এ দেশ
পরছে নতুন নতুন বেশ,
দুর্নীতিতে কয়েকবার
চিনছে তোরে অন্য দেশ।
আরে, চিনি মোরা চিনি রে
দেশের নেতা নেত্রীরে,
এ আসে কয়- ও চোর
আবার ও আসে হয় এ চোর।
এমন করে চলবি কতো?
গায়ে নিয়ে পঁচা ক্ষত!!
যাদের নাঁ'য়ের এমন মাঝি
ঠিক করিয়া না ধরে হাল,
ওমন করে দেখছিস কি?
ধাক্কা মেরে নিচেতে ফেল।
নতুন করে শিকলরে
কর রে আজি বিকল রে,
স্বাধীন দেশেই পরাধীন
জিগাস তোর ঐ বিবেক রে।
ভুললে কি আর চলবে রে
সুর্য সেনরা, নজরুল,
জীবনটারে বাজী রেখে
তাড়াল চাঁকের ভীমরুল।
দিনকে দিন অপমান
কোথায় তোদের সে সম্মান?
ঘুমাস্ এখন উঠ্ জেগে
মায়ের গায়ে চাদর দে।
বিঃ দ্রঃ- ''আমার ব্লগে'' প্রকাশিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন