somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরোধী দলের ডাকা হরতালে কার কি অর্জন হলো ?

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকলের কাছে জানতে ইচ্ছা করে গত কয়দিনের হরতালে কার কি অর্জন হলো ?  বিরোধী দলের ডাকা হরতালে বিরোধী দলেরই অর্জন কিছু হওয়ার সম্ভাবনা বেশী । যেহেতু হরতাল ডাকা হয়ে গেছে সেহেতু সরকারের কিছুই করার ছিলো না । নাগরিকদের অধিকার বিবেচনায় সরকারের যেটুকু করার ছিলো সরকার সেটুকু করার চেষ্টা করেছে । তবে বিরোধী দলের যে দাবী সে দাবী অনুসারে সংবিধান অবমাননা করতে বিরোধীদল সরকারকে উৎসাহী করে, যা কি না সরকার করে নাই । সরকার করলে অনেক কিছুই করতে পারতো "••"।সরকার পারে নাই শুধু সংবিধান অবমাননা করতে বাকী সবই করেছে । হরতাল ডাকার কারণ হিসাবে আলোচনাকেই(সংলাপ) বিরোধী দল প্রাধান্য দিয়েছিলো । যখন সরকার আলোচনার আয়োজনের উদ্দোগী হলো তখন যেন হরতাল ডাকার যৌক্তিকতা সম্পুর্ণরুপে  গৌণ হয়ে গেল । তবে কেন হরতাল ডাকা হলো ? টকশোর টক বুদ্ধীজিবিরা কেউ কি বলতে পারবেন ? সাড়াটা জীবন টক করতে করতে পার করে দিলেন কোনদিন কেউ কি টক'র কোন মূল্য দিয়েছে ? কেউ দেয়নি । প্রায় ৮/১০ বৎসর এদেশে টেলিভিশন টকশো চললো কি লাভ হলো ? বরং মানুষের স্বাভাবিক স্ববল অরাজনৈতিক চিন্তা চেতনাগুলির যেন মৃত্যু হয়েছে । সবাই রাজনীতির ভাষা মুখস্থ করলে দেশ চলতে পারে না । যেন কিছু চিন্তা করতে গেলে একটা পক্ষ্য নিয়ে চিন্তা করতে হবে । জাতীর ভাগ্য পরিবতর্নকারী রাজনীতিবিদরা কিছু 'টক' কি নিলো । না কি সাধারণ নাগরিকগন তাদের নাগরিক অধিকার সম্পকের্ সচেতন হলো । সাধারণ নাগরিকরা কিছুটা 'টক' যদি কানে তুলতো তবে হরতালের নামে রাজনৈতিক দলগুলির এতগুলি নীরিহ মানুষ পুড়িয়ে মারার কারনে প্রতিবাদী হয়ে উঠতো । এটা কি মগের মূল্লূক জ্যান্ত মানুষগুলির শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে 'হরতাল' "হরতাল" স্লোগান দিতে দিতে চলে যাবে । "টকশো" আপনারা বৃথা । আপনারা বৃন্দাবনে উলুধ্বনী বাজিয়ে গেলেন । টকশো হলো ফ্লপশো; কেউ আর দেখে না । সবাই বুঝে গেছে, কেউ কোন একটি পক্ষ্য অবলম্বন করতেই "টকশো"-এ আসে । নিজের দলের প্রত্যক্ষ্য বা পরোক্ষ্য এডবেটাইজ করার জন্যই "টকশো"-এ আসে । 
                        যদি রাজনীতিবিতদের আলোচনার সমালোচনার প্রসংগটি বাদ দেই তবে হরতালে আমাদের প্রাপ্তি কি? কষ্ট হলো আমাদের, এই কয়টা দিন জমানো টাকা খরচ করে সংসার চালাতে হয়েছে আমাদের, আগুনে পুড়ে মরলাম আমরা । রাজনীতিবিদদের কখনো কোনদিন কোন সমস্যায় পরতে হয় না । রাজনীতিবিদগনের হরতাল ডাকা হয়ে গেছে । কে ডেকেছেন, কেন ডেকেছেন, কোন দল ডেকেছে, কোন কারনে হরতাল ডেকেছে সেই প্রসংগে যদি নাও যাই তবুও দেশের একজন নাগরিক হিসাবে হরতালের কারনে দেশের ক্ষতির ব্যাপারে ভাববার অধিকার থেকে আমরা অবশ্যই অবশ্যই বঞ্চিত হবো না । (হরতালে ক্ষতির চিন্তা রাজনীতিবিদদের এই কথা মনে করে ঘরে বসে থাকলে চলবে না) । কত মানুষের মৃত্যু হলো, কত কত গাড়ি পোড়ানো হলো, রোলগাড়ি পোড়ানো হলো, কল কারখানায় উৎপাদন বন্ধ ছিলো; তাতে করে আমাদের দেশেরইতো ক্ষতি হলো । ব্যক্তি মালিকানার গাড়ির হিসাব বাদে সরকারী সংস্থা বিআরটিসির ছয়টি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হলো । প্রতিটি বাসের মূল্য এক কোটি টাকা । তার মানে একটি বিআরটিসি বাসের মূল্য হিসাব করলে একজন নাগরীকের ক্ষতি হয়েছে ০.০৬ টাকা । ছয়টি বাসের মূল্য হিসাব করলে একজন নাগরীকের ক্ষতি হয়েছে ০. ৩৭ টাকা । যদিও এসব ক্ষতি সরাসরি গায়ে লাগার মত না তবুও দেশের সম্পদের ক্ষতি হলো । জীবনের মূল্যের হিসাব কোনদিন করতেও পারবো না । যারা মারা গেছেন তাদের পরিবারই ভুগবে । কোথাও কোন বিচার নাই । কারো কোন বিবেচনা নাই । কার ক্ষতি করে কারা হরতাল উদযাপন করতেছে তারও কোন আফসোস নাই । কিন্তু যারা হরতালের ডাক দিয়ে জীবনগুলি কেড়ে নিলো তাদের পাওনা কি হলো ? তাদের পাওনা যদি হয়েও থাকে তবে কেন তারা তাদের নিজেদের জীবন না দিয়ে অন্যের জীবনের বিনিময়ে নিজেদের পাওনা নিশ্চিত করলো । দেশের সাধারন মানুষগুলিও কি এই সহজ সরল হিসাবটা বুঝবে না ? তাদেরকে বুঝানোর দ্বায়ীত্বটা কার ? শুধুমাত্র দেশের ভিতরে অরাজকতা সৃষ্টির কারনে হরতাল ডাকা উচিৎ । 
                   বিরোধীদল হরতাল ডাকলে শুধুমাত্র তারাই দ্বায়ী হবে এমন বিবেচনার যুগ কি এখনো আছে ? সবার বিবেচনায় থাকে কে কত ছাড় দিতে পারবে সে তত ভাল । ভাল বা উদার হবার কৃতিত্ব জনগন ভোটের সময় ফিরিয়ে দেয় । জনগন ভোট দিতে ভুল করে না । যে দলই হরতাল ডাকুক নিজেদের লাভের জন্যই ডাকে । ক্ষতি ভোগান্তি যা হবার হয় আমাদের সাধারণ জনগনের । পূবর্ের হরতালগুলি ডাকার নূন্যতম কারন ছিলো কিন্তু এবারের হরতালের কোন কারণ ছিলো না । পূবর্ে একটি হরতাল ডাকার পরে কারণ সৃষ্টি করতে হয়েছিলো(দেড়িতে ফোন করা), যদিও সরকার বিরোধীদলের প্রদত্ত দূই দিন সময়ের মধ্যেই আলোচনার উদ্দ্যোগ গ্রহন করেছিলো । হরতালের লাভ ক্ষতি হরতাল শেষ হবার পরেই বুঝা যায় । কিন্তু ক্ষতি হলো আমাদের সাধারন জনগনের । প্রধান ক্ষতি দেশের ভবিষ্যত প্রজন্ম(সন্তানদের লেখাপড়া) । নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, রপ্তানী বানিজ্যে এবং বৈদেশীক আয়ে ভাটা পরা ইত্যাদি ইত্যাদি । 
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×