somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আঁধার রাতের মুসাফির
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই..। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়....।

মাকে ভালোবাসুন। মাকে প্রহার করে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে ছেলে - যাযাদির খবর।

২১ শে জুন, ২০০৮ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাকে প্রহারের পর এক যুবক তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। জেলার মুলাদী উপজেলার পশ্চিম তেরচর গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে ওই বাড়িতে।
জানা গেছে, তেরচর গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে শুক্কুর আহমেদ বেপারী তার মায়ের সঙ্গে ১৭ জুন পারিবারিক বিবাদে জড়িয়ে পড়ে। বিবাদের এক পর্যায়ে ওইদিন সকালে মা রোকেয়া বেগমকে প্রহার করে ছেলে। এতে গুরুতর আহত হয় মমতাময়ী মা। এরপর রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় শুক্কুর টের পায় তার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। বিষয়টি জানা জানি হওয়ার পর থেকে প্রতিদিন শত শত মানুষ ভিড় করতে থাকে ওই বাড়িতে।

তথ্যসুত্রঃ http://www.jaijaidin.com/details.php?nid=76310

খবরটি সত্য বা মিথ্যা যাই হোক না কেন? আমাদের সবাই মায়ের ভালোবাসার কথা মনে রাখা উচিত। সময়ের আবর্তনে ছেলে হাটিহাটি পা পা করে বড় হয়ে যায়, লেখাপড়া শেষ করে কর্ম জীবনে প্রবেশ করে। একসময় তার সংসার হয়, নিজের পরিবার - স্ত্রী, সন্তান, চাকুরী বা ব্যবসা নিয়ে বড় বেশি ব্যস্ত হয়ে যায়। কিন্তু সে ভুলে যায় নিজের মমতাময়ী মায়ের কথা, যে অনেক কষ্টে বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে ছোট থেকে বড় করেছেন। নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে কোন সমস্যা নেই, কিন্তু বৃদ্ধ বাবা-মাকে আমরা যেন ভুলে না যাই। আমার যে সন্তানকে আমি আদর যত্ন করছি অন্তরের সকল মমতা দিয়ে, কিন্তু ভুলে যাই কেন সেই মা-বাবার কথা, যারা আমাকেও একদিন অনেক আদর যত্নে বড় করেছিলেন।

সবাই ভালো থাকুন।

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×