বিয়ার পানের জন্য দোররা মারার দণ্ড থেকে কার্তিকা সারি দেবী সুকর্ণকে রেহাই দিয়েছে মালয়েশিয়া।
৩২ বছর বয়সী ওই নারীর বাবা সুকর্ণ মুতালিব রয়টার্সকে জানান, ইসলামী কর্তৃপক্ষ তাকে একটি চিঠি দিয়েছে। যেখানে দোররার পরিবর্তে অন্য কোনও শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। এর বেশি কিছু তিনি জানাতে পারেননি।
তিনি বলেন, "তিন সপ্তাহের শাস্তি নেওয়ার জন্য আমাকে বলা হয়েছে। শুক্রবারের আগেই আমার কন্যাকে নিয়ে ধর্মীয় কর্তৃপক্ষের কাছে হাজির হতে বলা হয়েছে। তবে আমরা এখনও জানি না তাকে শাস্তি হিসাবে জনকল্যাণমূলক কাজ করানো হবে নাকি আটক রাখা হবে।"
তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে জানার জন্য কোনও ইসলামী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দু'বছর আগে মধ্যাঞ্চলীয় রাজ্য পাহাংয়ের একটি হোটেল লাউঞ্জে বসে বিয়ার পানের জন্য কার্তিকা সারি দেবি সুকর্ণকে ইসলামী শরিয়া আইন মোতাবেক ছয়টি দোররা মারা এবং জরিমানার শাস্তি দেওয়া হয়।
এছাড়া, গত ফেব্র"য়ারি মাসে সম্পর্ক বহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগে তিন নারীকে প্রথমবারের মতো ইসলামী শরিয়া আইনের আওতায় দোররা মারা হয়।
মালয়েশিয়ায় সাধারণ আইনের পাশাপাশি ইসলামী শরিয়া আইনও প্রযোজ্য। দেশটির ২ কোটি ৮০ লাখ মানুষের ৪৫ শতাংশ অমুসলিম জনগণের জন্য সাধারণ আইন বলবৎ রয়েছে।
সুত্রঃ
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


