দেশ আর চলছে না। অচল হয়ে গেছে। - খালেদা
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই জনগণ সুখে-শান্তিতে থাকতে পারে - হাসিনা।
দেশ আর চলছে না। অচল হয়ে গেছে। - খালেদা
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আন্দোলনের মাধ্যমে সরকার হঠানোর হুমকি দিয়েছেন।
বুধবার বিকালে বরিশালের বেলস পার্ক ময়দানে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে খালেদা বলেন, ''দেশ আর চলছে না। অচল হয়ে গেছে।
"ওয়ান-ইলেভেনের ভুতের এই সরকারকে ঝাঁড়-ফুঁক দিয়ে নয়, আন্দোলন করে তাড়াতে হবে।''
সেইসঙ্গে তিনি আগামী ১৯ মে ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।
বিকাল সাড়ে পাঁচটা থেকে এক ঘন্টার দীর্ঘ বক্তব্যে বিএনপি চেয়ারপারসন সরকারকে দেশ পরিচালনায় 'অনুপযুক্ত, অপদার্থ ও ব্যর্থ' বলে অভিহিত করেন।
বিস্তারিত
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই জনগণ সুখে-শান্তিতে থাকতে পারে - হাসিনা।
আওয়ামী লীগ ক্ষমতায় এলেই জনগণ সুখে-শান্তিতে থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, "আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই জনগণ সুখে-শান্তিতে থাকতে পারে।"
তার শাসনামলে জোট সরকারের আমলের চেয়ে দ্রব্যমূল্য কমেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আওয়ামী লীগের শাসনামলে ১৯৯৬ সালে যে মোটা চাল ১০ টাকায় কেনা যেত সে চাল চারদলীয় জোট সরকারের আমলে ৪০ টাকায় জনগণকে কিনতে হয়েছে।"
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর বিকেলে ওই জনসভায় যোগ দেন তিনি।
বিস্তারিত
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১০ সকাল ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


