দূর্গম গিরি অন্ধকার ছায়া.....................
চার দিকে মৃত্যুর কালো ছাপ জমাট রক্তের খেলা
বিষন্ন পৃথিবীর বিষাদের কালো হিংস্র থাবা
দেশ ,দেশান্তর ,পথ পথান্তর রক্তে ভিজলো , নৃ আচল
জননীর নবজাত হারানো আত্নচ্যিকার ,
আঁকাশ বাতাশ থরথর মাঁঠি চরচর করে ফেটে উঠল প্রতিবাদ ।
নিশিকালো বাঁশ পাতার আড়ালে দেখি একটু জোনাকির .........
রক্তের ও লাশের লোঙগর ধরে বলি
আমি তোমাদের নেতা হব।
ঊল্কার মত ফুটে উঠব ,প্রান শীতল হাওয়া হব
দুরন্ত দুরবার বিজলীর চমক হার না মানা ঝড় হব
অন্যায় অত্যাচারী কে ? তছনছ করব
কৃষাণের হাতে সোনার কাচি হব
আমি তোমাদের নেতা হব ।
আগুন হব বিষাধের কলো থাবা কে জ্বালিয়ে
দক্ষিনা বাতাঁশে মিশাব।
ভুমিকম্প হব পাপিষ্টদের ধ্বংস করব
জাতের বদলা নেব, দিশাহারাদের সাথী হব
মায়ের দুধের হীমশীতল পর্রশ হয়ে
বস্তীর ছেলেটির বাবা হব।
আমি তোমাদের নেতা হব
জলোচ্ছাসের ঝড় হব অন্যায় অসত্য পাপিষ্ট দুরগন্ধ যুক্ত
আন্তরে কালো ময়লা মুছে দেব ,
নতুন সমাজ গড়ব।
কঁচি কঁচি ছেলে মেয়েদের মৌ, মৌ গান শুনিয়ে ,
অ আ ই ঈ বইয়ের কবিতা হব।
অনাহার আঁধা শিক্ষিত পথ হারানো জাতীর আলোর ধ্রব তাঁরা হব,
সমাজের স্তরে স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দেব।
আমি তোমাদের নেতা হব
মা আমার সারা দিন শ্রম দেয়
তবু সন্তানের দু,মুঠো অন্ন দিতে গাম জড়ায়
মায়ের সঠিক কান্ডারী হব।
আমি তোমাদের নেতা হব
নিযাতির্ত বোনের শাড়ী এসিড আক্রান্ত মেয়ের আদালত হব ,
যৌতুক না দেওয়ায় কারনে নববধু নিমর্ম মৃত্যু !!!!
বোমার আঘাতে রক্তাক্ত ভাইয়ের লাশ
জঙগিবাদ মুল ধ্বংস করব চরম শাস্তি দেব।
আমি তোমাদের নেতা হব
কুমারী মেয়ে মাথার ঘোমটা হব
নববধুর রাঙগা হাতের চুড়ি ,
বিধবা মায়ের শেষ চাওয়া হব
পুঙগ মুক্তিযোদ্ধার পা, হব
বাবা হারানো মেয়েটির চাদর ।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


