somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ চোখ খুললাম হাত ভরতি বকুল নেই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


০১.
হাত ভরতি বকুল। হয়তো কারো জন্যে তুলেছে। নয়তো বা নিজের জন্যই মালা গাথঁবে।
আমি বকুল ফুল চাইলাম; সে মাথা নেড়ে বললো দেবেনা।
ফুল গুলো নিয়ে এক দৌড়ে সে চলে গেল। মনটা খারাপ হয়ে গেল। একটা বকুল যদি পেতাম আহা!

০২.
ভীষণ ভীড় পা ফেলবার জো নেই !! ম্যাজিক চলছে।
ইয়া লম্বা গোফওয়ালা ম্যাজিসিয়ান। ভেনট্রিলোকুইজম দেখাচ্ছে !!!
এ ম্যাজিক আমি বেশ ক’বার দেখেছি। কিন্তু যিনি দেখাচ্ছেন সেটার ভেতর মাদকতা আছে।
পরপর বেশ ক’টা ম্যাজিক হলো।
ভীড় ঠেলে একেবারে সামনে দাড়ালাম। লোকটি কি ভাবলো কে,জানে !! আচ্ছা ম্যজিকের সাহায্যে ভালবাসা আনা যায়না ?
ম্যাজিসিয়ানটা থমকে গিয়ে ফ্যাল ফ্যাল করে আমার চোখের দিকে তাকিয়ে আছে !!!!

০৩.

গ্রীনরুম থেকে দীপা এসে বললো; আজ তো যেতে পারবোনা রে - সুদিপ দু’টোয় একটা শো আছে; তুই চলে যা !! একটা তো মাত্র দিন .......আয়না কোথাও ঘুরি ?
না দীপা এলোনা।
দুপুরের সূর্য মাথার উপর উঠে গেছে। হাটছি একা।
পার্ক ভর্তি জুটি। আজ ভ্যালেন্টাইন। শুধু আমি একা গাছপালা গুলো ব্যঙ্গ করছে !!!
একটা পাগল হাসছে.......পড়নে চট। সামনে দাড়াল। এই দশটা টাকা দে? বলে হাতটা বাড়ালো পাগলটা; বললাম কেন?
দশটাহার ভালবাসা দিমু তরে !! দেহছ্না চাইরদিগে কত্থো ভালবাসা আইজ !!!
টাকায় ভালবাসা পাওয়া যায় কি?

০৪.

গা, গুলানি ভাবটা যাচ্ছে না।
নোংরামি। ঝুপঝাপ সন্ধ্যে নামতেই ঝোপের পাশে জাপটা জাপটি। এর নাম ভালবাসা !! প্রেম নাকি স্বর্গীয়। এ, যে স্বাক্ষাত নরকপুরি।
রাস্তার সোডিয়াম লাইট গুলো একে একে জ্বলে উঠছে। ঘড়ে ফিরবো।
আলোতে অন্ধকার দূর হচ্ছে কিন্তু নোংরামীতে ভালবাসা ঢেকে যাচ্ছে!!!!

০৫.

সন্ধ্যে তারাটা ডুবে যাচ্ছে। ঘরের দরজা খুলতে যাবো; দূয়ারে একজোড়া বকুল ফুলের মালা। হাক ছেড়ে ডাকলাম সুজন এ মালা কে রেখেছে রে ? উত্তর এলো; সন্ধ্যা দিদি।
দূয়ারে ভালবাসা রেখে হন্যে হয়ে খুজেছি সারাদিন।
আহা !! কি মিষ্টি গন্ধ; মাদকতায় ভরপুর; সেই ম্যাজিশিয়ানের জাদুর মতো !!
সন্ধ্যা; তুমি আমাকে ভালোবাসো ? পিনপতন নিরবতায় কে যেন বলে গেল হ্যাঁ।
আমার হাত ভরতি বকুল। গন্ধ ছড়াচ্ছে । চোখ বন্ধ করলাম। মাতাল হচ্ছি ক্রমশই !!!

চোখ খুললাম হাত ভরতি বকুল নেই; বিছানা ভর্তি বকুল ছড়িয়ে ছিটিয়ে দুমরে-মুচরে গেছে !!


-সমাপ্ত-
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১১ রাত ৮:৫২
৩০টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×