somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: এই নগরের ছন্নছাড়া

০৩ রা মে, ২০১০ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এক.

মোড়ের দোকান থেকে সিগারেটটা জ্বালিয়ে নিয়ে একরাশ ধোয়া ছাড়ে নিশীথ।
ছন্নছাড়াদের জীবেনেও সুখ আছে। অদ্ভুত রকমের সুখ। নিশীথের ভাবনারা সবে মাত্র ডালপালা মেলতে শুরু করেছে। সকালে একটা ভাবনা ছিলো; এখন আরেকটা জেঁকে বসেছে।
ফানফুট রাস্তার পাশটায় আসতেই পেছন থেকে রিকসার ঘন্টির আওয়াজ পেল নিশীথ, পিছু ফিরে দেখার আগ্রহটা কাজ করেনা আর আজকাল।
- এই নিশীথ দা, কেমন আছেন?
কন্ঠটা পরিচিত!! পিছু ফিরবার আগেই সামনে এসে দাড়ায় রিক্সাযাত্রী রুমকি। তা এই ভর দুপুরে কোথায় চললেন ? বলে রুমকি দাড়ালো।
এই ভর দুপুরে সে,যে মাছির মতো ঘুড়ছে আধকানা মেয়েটা বোধহয় দেখেও দেখছে না। আর দেখলেও ভাবনার ভাবাকাশে ভাবতে পারেনি। নিশীথ তাকায় রুমকির দিকে, তোমার মা যেতে বলেছে তো; আমি সন্ধ্যের দিকে আসবো।

দুই.

নিশীথ দীর্ঘ ছয় বছরের বাসিন্দা এ নগরের। জীবনে বড়কিছু হবার আশাটা কৈশরেই মরে গিয়েছিলো। মামা,কাকা,দাদা, সবাই মূর্খের দল কি,না। জীবনের চাকা পাংচার হতে, হতে শেষ মুহুর্তে গ্যারেজে পড়ে থাকবে তবু চাকরি হবেনা; জেনেই নিশীথ নিজ থেকে আর বেশিদূর আর এগোয়নি।
হায়ার সেকেন্ডারিটা পাশ দিয়েছে কোনরকম। কলেজ থাকতেই স্থানীয় সাহিত্য পত্রিকায় লেখালেখি করতো। বড় এক কবি একদিন বললেন, কবিতায় কি পেটের ক্ষিদে মিটবে। তোমার মতো হা-ভাতের এসব মানায় না।
সেই থেকে তার কবি হবার বাসনা মরে গিয়ে ভূত হয়ে গিয়েছে। আজকাল তাই মধ্যরাতে জেগে উঠে দু’এক চরণ লিখবে বলে তাও পারেনা। বিদ্যূত নামের চাদঁটা দীর্ঘ বিরতি দিয়ে দিয়ে শেষে মধ্য রাতে জলসায় যায় ড্যান্সিং করতে।

ভাড়াবাড়িতে থাকে নিশীথ। রান্নার ঝামেলা ভাড়াওয়ালাই নিয়েছে। ও খালি সকাল-দুপুর খেয়ে যায়। চারটি টিউশনি করে আর একটা কোচিং সেন্টারে ভর দুপুর বকবকানির চাকরি নিয়েছে। নিজে এলেবেলে যাই হোক না কেন, ছাত্রদের জ্ঞান দিতে সদা প্রস্তুত।
ছ’বছর আগে গন্ডগ্রাম ত্যাগ করে এই শহরে ঠায় নিয়েছিলো নিশীথ,পকেটে তখন দুই হাজার টাকা ছিলো মাত্তর। আটশ ঘর ভাড়া, বারশো খাওয়া খরচ, এই বলে বাড়িওলা ওকে ভাড়া দিয়েছে। বড্ড ভালো লোক। তবে তাকে দিয়ে ফাউ ছেলেমেয়ে পড়িয়ে নিচ্ছে আর কি। সেটা অবশ্যি ফাউ বলা চলেনা। বছরে দুইবার নতুন কাপরচোপর তেল সাবান দিচ্ছে, এও বা কম কি,সে। ভালোই চলে যায় ওর। মাসিক আয় সাড়ে তিন হাজার টাকা। কোন একাউন্ট নেই, মরে গেলে পড়ে থাকবে, ভেবে করা হয়না। লোকে বলে ভবিষ্যত !! দুর ছাই ছন্নছাড়াদের আবার ভবিষ্যত কি!!

তিন.

গেট খুলে ভেতরে চলে যায় নিশীথ। সোফায় বসতেই রুমকির মা সদা হাস্যময়ী এসে হাজির।
তা নিশীথ কি ভাবলে, বলে জিজ্ঞেস করে রুমকির মা। নিশীথ এ, কদ্দিন শুধু ভাবছেই। আজকাল মানুষ গুলো কেমন যেন হয়ে যাচ্ছে খালি কব্জা করতে চায়। টাকা মানুষকে কল্পনায় এভারেষ্টের চূড়ায় উঠায়।
কদ্দিন আগে রুমকির মা পথে পেয়ে যা বললেন তা শুনে খানিকটা তন্দ্রাপুরে চলে গিয়েছিলো নিশীথ। বলে কি মহিলা।
রুমকি আর চুমকি দু বোন । চুমকি বড়।
সুশ্রী শিক্ষিতা। রুমকির মা লজ্জা শরম হাতের মুঠোয় নিয়ে বলে ফেললো চুমকি তোমাকে খুব পছন্দ করে । আমরা তাই চুমকি কে তোমার হাতে তুলে দিতে চাই তুমি কি বলো।
নিশীথের ঘরজামাই হবার ইচ্ছে নেই। তার উপর ভালোলাগা জাতীয় বিয়ে, পর সময়ে দ্বন্ধ লাগা দাম্পত্য জীবন মোটেই সুখকর না। সেটা খুব ভালো করেই জানে ও। মনবাগান পুড়ে ধোয়া উঠার সে সব দিন রাস্তার সারমেয় সন্তানরা খেয়ে ফেলেছে। এখন কাট কাট লাইফ।
আর ঘর জামাই নাহ্ ভাবতেই পারে না নিশীথ। সে ঘামছে তাই।



চলবে...............

২য় ও শেষ পর্ব
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৬
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

নক্ষত্রের বিদায়!

লিখেছেন এম টি উল্লাহ, ১২ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৫২


দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×