
এখন আর অবাক হই না
মৃত্যু এখন ছকে বাঁধা
নিরাপত্তা পাশের বাড়িতে ঘুমিয়ে থাকে
অজগরের আহার হতে উৎসর্গ হয় সরল প্রাণ
কলমের নিব বেয়ে রক্তের ধারায়
কণ্ঠ থেমে যায়
বিকৃত মস্তিস্কের সংখ্যা এখন ক্রমাগত বাড়তি
পকেট ভর্তি উল্লাসে একদিন ইতিহাস হবে সব।
মৃত্যু এখন-
দেয়ালের পোস্টারে, জনসভা, মানবন্ধনে ঘুরে বেড়ায়
মৃত্যু এখন-
পত্রিকার শিরোনামে, টিভির পর্দায় উড়ে বেড়ায়
মৃত্যু এখন-
নেতার ভাষনে, মোল্লার বয়ানে, শাসনকর্তার পকেটে ঘুমায়
মৃত্যু এখন ছকে বাঁধা।
কথিত আইন, মুখোশের নিরাপত্তা
চায়ের কাপে লোভাতুর পিপঁড়ের মতো ডুবে আছে
ডুবে আছে বিবেক, মনুষ্যত্ব
এখন আর অবাক হই না
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




