somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, নতুন কিছু পড়ি!!!

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মদীনার বাসিন্দারা একেকজন বিরাট বিরাট দস্তরখান বিছাতেন। সেই দস্তরখানে রোযাদারদের তারা টেনে টেনে আদর-আবদার করে বসাতেন, যেন আমি তার কত প্রিয়! যেন কতকালের চেনা-জানা আমাদের! কখনো বড় মধুর বিড়ম্বনার সম্মুখীন হতাম! দু’দিনের দু’টি ঘটনা তো কোনদিন ভুলতে পারবো না! ডান দিক থেকে এক দস্তরখানের দিকে হাত ধরে অনুরোধ করছেন নূরানী চেহারার এক বৃদ্ধ, অন্যদিক থেকে একই ভাবে হাত ধরে অনুনয় করছে ছোট্ট এক শিশু। হায়, তখন আমি যদি দু’ভাগ হয়ে যেতাম এবং দুই প্রজন্মের উভয় প্রতিনিধিকে খুশী করতে পারতাম! শেষে বৃদ্ধ লোকটি শিশুটিকে খুশী করার জন্যই যেন বললো, ঠিক আছে, তুমি ঐ দস্তরখানে বসো। শিশুটি বৃদ্ধের উদ্দেশ্যে বললো, শোকরান! ছোট্ট শিশুটির কোমল কণ্ঠের সেই শোকরান এখনো অপূর্ব এক রিনিঝিনির অনুভূতি সৃষ্টি করে আমার অন্তরে। শোকরান!বিভিন্ন দস্তরখানের মেযবান তার বাচ্চা ‘সৈনিকদের’ পাঠিয়ে দিতেন মসজিদের দরজায়, যাও, আবদার করে করে মেহমানদের নিয়ে আসো। যে যত বেশী মেহমান আনবে সে তত বেশী পুরস্কার পাবে। মসজিদের দরজায় আছরের পর থেকেই শুরু হতো এ মধুর প্রতিযোগিতা। অনেক সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতাম এ মনোমুগ্ধকর দৃশ্য। দু’একবার আমাকে মীমাংসাও করতে হয়েছে কে কোন রোযাদারের হাত আগে ধরেছে! একদিন তো আমি নিজেই পড়ে গেলাম বিপদে। ইফতারের তখন বেশী বাকি নেই। একটু ‘তাড়িয়ে’ যাচ্ছি যাতে আমাদের দস্তরখান অর্থাৎ ভাই মাসীহুল্লাহর দস্তরখান পৌঁছতে পারি। মসজিদের প্রবেশ পথেই একটি বালক আমার হাত ধরে কাঁদো কাঁদো হয়ে বললো, ‘তুমি যদি আমার সঙ্গে আসো তাহলে আল্লাহকে আমি বলে দেবো, তুমি খুব ভালো মানুষ!’ ভিতরে খুশির কী যে এক আলোড়ন হলো! একটি মাসুম বাচ্চা যদি আল্লাহর কাছে সাক্ষ্য দেয় যে, আমি ভালো মানুষ তো এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কী হতে পারে! নিজের দস্তরখানের কথা ভুলে গিয়ে আমি তার সঙ্গে রওয়ানা হলাম। যেতে যেতে বুঝলাম তার এই অদ্ভুত আবদারের কারণ! আজ সে একজনও মেহমান তার বাবার দস্তরখান হাযির করতে পারেনি। যার হাত ধরে সে-ই ‘আফওয়ান’ বলে চলে যায়। তাই তার মনটা আজ বড় বিষণ্ন। প্রতিদিন ইফতারের সময় আমি এসব দৃশ্য দেখতাম, আর ভাবতাম, রোযাদারকে এই সমাদরের এবং মেহমানকে এমন আদর-কদরের পাক জাযবা নিয়ে যারা বড় হবে তারা আগামী দিনের কত ভালো মানুষ হবে!

কি সুন্দর ব্যবহার , কি সুন্দর লেখা...............

হুমায়ুন আহমেদ এর উপন্যাস আর মুহাম্মদ জাফর ইকবাল স্যার এর বিজ্ঞান কল্পকাহিনী ত পড়ছিই, আরও পড়ব। কিন্তু মাঝে মাঝে যদি একটু ইসলামিক ভ্রমণকাহিনী ও পড়ি, তাহলে খুব কি ক্ষতি হবে ??? আমার তো মনে হয়, বর্তমান প্রচলিত সাহিত্যে সমাজ জীবনের যে হাহাকারের বানী ভেসে ওঠে, তাকে কাটিয়ে কিছুটা হলেও আশার আলো দেখা যাবে...



আবু তাহের মিসবাহ সাহেবের "বায়তুল্লাহর ছায়ায়" হজ্জ ভ্রমণকাহিনী থেকে নেয়া। আশা করি যারা মনে করেন, "জীবনে একবার হজ্জ করা ফরয, তো বারবার গিয়ে টাকা নষ্ট করার কি দরকার?" কিংবা "এই মুসলিমরা প্রতিবছর সৌদি গিয়ে টাকা ঢালে।" তারাও হয়ত এটা পড়ে আসল ঘ্টনা ও মানুষের মনের অবস্থা বুঝতে পারবেন।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×