এবারের ঈদের ছুটিতে রাঙ্গামাটি যেতে চাই। খাগড়াছড়ি, বান্দরবান আগে গেলেও রাঙ্গামাটি কখনো যাইনি। তাই এবার ঠিক করলাম রাঙ্গামাটিতেই যাওয়া যাক।
কিন্তু সমস্যা হলো হোটেল কোনটা ভালো হবে, এখান থেকে বুক করে যেতে হবে কি না- হলে কতদিন আগে বুক করা উচিৎ এসব ব্যাপারে অভিজ্ঞ কোনো মতামত পাচ্ছিনা। আর আমার ব্যাপারটা হচ্ছে যে আমি কোথাও গিয়ে থাকার জায়গাটা ভালো না পেলে ইচ্ছে করে তখনই বাসায় চলে আসি। এজন্য কোনো রিস্ক নিতে চাচ্ছিনা।
বেড়ানোর জন্য রাঙ্গামাটি বেশ জনপ্রিয় একটা জায়গা, আপনারা অনেকেই হয়তো গিয়েছেন। কেউ কেউ হয়তো অনেকবারও গিয়েছেন। কিভাবে গেলে সুবিধা হবে, কোন হোটেলে থাকলে ভালো হবে, হোটেল বুকিং ইত্যাদি বিষয়ে দয়া করে পরামর্শ দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


