somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাসমানিয়া: পৃথিবীর শেষ কিনারে যেন এক কল্পরাজ্য!

২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অজানার প্রতি অদম্য আগ্রহ, অসম্ভবের দিকে যাত্রা, আর নিষিদ্ধ কিছুর প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করাটা মানুষ নামের প্রজাতির সহজাত বৈশিষ্ট্য। কেবল জীবনটা যাপন করা নয়, অজানাকে জানতে মানুষ তুচ্ছ করতে পারে এমনকী জীবনকেও।

এমনই এক অজানা সৌন্দর্যে্যর অপার লীলাভূমি তাসমানিয়ার উপবন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি স্থানের একটি এটি। অস্ট্রেলিয়ার দক্ষিণাংশের প্রায় এক পঞ্চমাংশ নিয়েই ওই উপবন। এতে ৬টি জাতীয় পার্ক রয়েছে।


স্থানটি বিশ্বের সর্বশেষ প্রাকৃতিক উপবন। এর সবচেয়ে বড় অংশটি হচ্ছে সাউথওয়েস্ট ন্যাশনাল পার্ক। ৬ হাজার স্কয়ার কিলোমিটোরের এই বনটিতে রয়েছে বরফের লেক, হার না মানা নদী, রেইনফরেস্ট ও আরো অনেক কিছু।


ওই উপবনে প্রকৃতির সঙ্গে টিকে থাকা খুবই কঠিন। এটি খুবই বিপদসংকুল একটি জায়গা। এই স্থানটি আসলে পৃথিবীর শেষ সীমানা। যদি আবহাওয়া পরিবর্তিত হয় তবে এখানে বেঁচে থাকাটা খুবই কঠিন। দুর্গম পাহাড়, অপ্রতিরোধ্য নদী আর বৈরী আবহাওয়ার এই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে বিপদজনক পাহাড়গুলোর মধ্যে অন্যতম। আর এই কঠিন চ্যালেঞ্জটিই পর্বতারোহীদেরকে বেশি আকৃষ্ট করে। বছরে প্রায় ১ হাজার পর্বতারোহী এ অঞ্চলে আসেন। অল্প কিছু খাবার, পোশাক, তাবু, স্লিপিং ব্যাগ ও ফার্স্ট এইড কিট একটি ব্যাগপ্যাকে নিয়ে কাঁধে ঝুলিয়ে পর্বতে উঠতে থাকেন তারা।


বছরের নয় মাস জুড়ে ওই বনটিতে থাকে প্রবল বাতাস আর বৃষ্টি। ডিসেম্বরের দিকে যখন বনের গাছগুলির পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো উঁকি মারে তখন পর্যটকরা দলে দলে আসতে শুরু করেন।


অসম্ভব সুন্দর এই তাসমানিয়া যেন কল্পনার কোনো পবিত্র জায়গা। যেখানে প্রকৃতির কাছে খুবই অসহায় মানবজাতি; তবুও এই সুন্দর কাছে টানে। ভয়ংকর এই সুন্দরকে চোখে দেখার সাধ মেটাতে প্রতিবছর সেখানে ছুটে যায় রোমাঞ্চপ্রিয় মানুষেরা।



সূত্রঃ দেশ-বিদেশে অবলম্বনে।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×