নামটি আমার বলি- হাড়িচাঁছা
ইংরেজীতে বলি- Tree Pie
বৈজ্ঞানিক নাম- Dendrocitta vagabunda
দেখতে আমি যেমন- মাথা থেকে লেজ পর্যন্ত আমি প্রায় ৫০সে.মি লম্বা।ঠোঁট,পা,চোখ ও মাথা কালো।পিঠ ও বুকের বেশির ভাগ অংশই উজ্জ্বল বাদামি রংয়ের।সাদা-কালো লম্বা লেজ আছে।
যেথায় আমার বাস-নিবাস – মানুষের কাছাকাছি বাস করি।মাটিতে খুব একটা নামি না।গাছের ডালে বাসা বাঁধি।
আমার খাবার মেন্যু- কীট-পতঙ্গ,ফল-ফলাদি।
আমার যতো ভাই-বেরাদার- আমি কাক পরিবারের পাখি ।
(প্রজনন সময়- ফেব্রুয়ারি-জুলাই। ডিম সংখ্যা-৪/৬ টি।)
সকল ছবি ও তথ্য জাল পেতে ধরা (নেট থেকে পাওয়া)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



