somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাবগি ও নিশিবক (পাখির প‌্যাঁচালী - ১৮)

১৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নামটি আমার বলি - কানাবগি
ইংরেজিতে বলি - Indian Pond Heron
বৈঙ্জানিক নাম - Ardeola grayii
আমার যত নাম - কানাবগি, দেশী কানিবক

দেখতে আমি যেমন - আকারে আমি প্রায় ৪৬ সে.মি লম্বা। হলুদ চোখ,লম্বা তীক্ষ্ণ ঠোঁট,ধুসর বাদামী পিঠ। মাথা,গলা এবং বুকে বাদামী আর সাদা ডোরা আছে। বুকের নিচে পেট থেকে লেজ বরাবর সাদা। লম্বা হলুদ পা। ছবিতে আমায় ভাল করে দেখে নাও।

যেথায় আমার বাস-নিবাস - পুকুর,বিল-ঝিল,ডোবায় বা যেকোন জলাশয়ে আমায় দেখতে পাবে ,আমি সাধারনত একা শিকার করতে পছন্দ করি।

আমার খাবার মেন্যু - ছোট ব্যাঙ,মাছ আর জলজ পোকা।


ছোট্টবেলায় ছড়ায় ছড়ায় যে কানাবগির কথা তোমরা জেনেছ,আমিই সেই কানাবগি।

ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ
ঐখানেতে বাস করে কানা বগির ছাঁ
ও বগি তুই খাসকি ? পানতা ভাত চাসকি ?
পান্তা আমি খাইনা পুঁটি মাছ পাইনা
একটা যদি পাই,অমনি ধরে ঘাপুশ ঘুপুশ খাই




নামটি আমার বলি - নিশিবক
ইংরেজিতে বলি - Night Heron
বৈজ্ঞানিক নাম - Nycticorax nycticorax
আমার যত নাম - ওয়াক


দেখতে আমি যেমন - আকারে প্রায় ৬০সে.মি,মাথা ,ঘার, পিঠ সুরমা রংয়ের। কপালটা সাদা। কালো লম্বা তীক্ষ্ণ ঠোঁট,লম্বা হলুদ পা। গলা বুক ও পেট সাদা।আমার মাথায় সাদা রংয়ের লম্বা সুন্দর একটা টিকি আছে।

যেথায় আমার বাস-নিবাস - বাংলাদেশের সর্বত্রই আমায় দেখতে পাবে। বাঁশঝাড় বা উঁচু গাছে আমি বাসা বাঁধি। সাধারনত দিনের বেলায় বিশ্রাম করি আর সারারাত শিকার ধরি ।

আমার খাবার মেন্যু - ব্যাঙ,মাছ আর জলজ পোকা।



(প্রজনন সময় -এপ্রিল থেকে সেপ্টেম্বর। ডিম সংখ্যা - ৪-৬ টি)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×