নতুন সূর্যের এমন প্রত্যুষ দিনে
আমার বয়সী যারা
তাদের কপালে মায়েরা চুমু খায়
সযতনে স্কুলে পাঠায়।
তখন একপেট ক্ষুধা নিয়ে
আমি কাঠ কুড়াতে যাই
আর আড়চোখে নির্বাক হয়ে
তাদের পানে তাকাই।
অসম পৃথিবী অবাক করে আমায়
তাঁর কাছে প্রশ্ন রাখি সরলতায়।
সমান সময়, সমান দু'জন
মমতা হতে বঞ্চিত, কেনো করলে আমায়?
তোঁমার এই অপরূপ দুনিয়ায়
কোন কর্মদোষে, জন্মপাপী করে
কেনো বানিয়েছো আমায়
করুণাহীন সুনিপুন অবহেলায়?
তবে দেখো, তোঁমার করুণা উপেক্ষায়
কর্মের বিপাকেরে চুমিয়া
জীবনযুদ্ধে দৈন্যতারে করেছি বরণ
ঋণের দায়ে, অনাগত জীবনের শুদ্ধতায়।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




