somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি কেন কাঁদায়

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে আরও একটি বছর। বছরের শেষদিনে এসে মনটা কেমন ব্যথা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছে। এভাবেই হারিয়ে যেতে থাকবে সময়গুলো; সাথে হারিয়ে যাবে স্মৃতির মণিকোঠায় জমা হওয়া কতনা সুমধুর স্মৃতি, কতনা ভালোলাগার মুহূর্ত, কতনা হাসি-আনন্দের ক্ষণ। একটি বছরে ধীরে ধীরে জমা হওয়া স্মৃতিগুলো সামনের দিনগুলোতে নিশ্চয়ই মনটাকে নস্টালজিক করে দেবে; ভাবনার অতলে হারিয়ে যেতে যেতে আক্ষেপের বোঝাটা ভারি হতে থাকবে। কত আপনজনের প্রিয়মুখ ভেসে উঠবে মনের পর্দায়! কত পরিচিত মুখ প্রতিনিয়ত মনে করিয়ে দেবে তাদের সাথে কাটানো প্রিয় মুহূর্তগুলোকে! এই ব্লগেরই অনেক হারিয়ে যাওয়া মুখ মনের কোণে উঁকি দিয়ে দিয়ে তাঁদের নামগুলো স্মরণ করিয়ে দেবে! তাঁদের সাথে কাটানো সময়গুলো, তাঁদের সাথে দেয়া আড্ডাগুলো ক্ষণে ক্ষণে স্মৃতিতে হানা দিয়ে মনটাকে আরও ব্যথাতুর করে দেবে! কত পরিচিত মুখ এই এক বছরে হারিয়ে গেল! জানি না তাঁদের সাথে আর কখনও যোগাযোগ হবে কি না! জানি না আর তাঁদের সাথে কথা বলা হবে কি না! এভাবেই হয়ত একদিন আমিও আর থাকব না; তাঁদের মতই হারিয়ে যাওয়াদের তালিকায় যুক্ত হয়ে যাব!

সময় বড়ই নিষ্ঠুর! কেন যে মানুষ আপনজনদের চিরতরে ধরে রাখতে পারে না! কেন যে ভালোলাগার মুহূর্তগুলোকে আবার ফিরিয়ে আনতে পারে না! কেন যে মানুষ অতীতে ফিরে যেতে পারে না! কেন যে মনে হাসি-কান্না আর মান-অভিমানের স্মৃতি জমা হয়ে মানুষকে অসহনীয় কষ্টের আগুনে পোড়ায়! জানি মানুষের সাধ্য খুবই সীমিত। চাইলেই সবকিছু করতে পারে না। কিন্তু স্মৃতি কেন এত ব্যথা দেয়! কেন ভেতরে ভেতরে ক্ষরণ হতে থাকে?

নতুন বছরে হয়ত এমনই আরও কিছু স্মৃতি জমা হবে। কামনা করি সবার জন্য স্মৃতিগুলো শুধু আনন্দেরই হোক! আর যাঁরা চলে গেছেন তাঁদেরকে বলব- আবার ফিরে আসুন আপনারা।


আজ তবে থেমে যাক জীবনের সব স্পন্দন,
ঝরে যাক সুকুমার কোমল বৃত্তিগুলো সব;
দলিত মথিত হোক সঞ্চিত যত অনুভব,
গোড়া থেকে শুরু হোক হৃদয়ের রক্তক্ষরণ।

আঁধারের সাথে হোক আজীবন সখ্যতা শুরু,
চিরতরে পেয়ে যাক ক্ষয়ে আসা স্বপ্নেরা লোপ;
থেঁতলানো আকুতিতে জমা হোক আঘাতের স্তুপ,
ধীরে ধীরে স্তরে স্তরে জমে জমে হোক আরো পুরু।

ফিকে হয়ে যায় যদি জীবনের সব রঙ-রূপ,
আঘাতে আঘাতে যদি ধসে যায় আশার প্রাচীর;
সাগরের মত হব চিরতরে শান্ত ও স্থির,
স্থবিরতা করে নেবে গ্রাস, হব মূক-নিশ্চুপ।

কপালের লিখন কে বদলাবে, হোক তবে তাই
জীবনের চাওয়া-পাওয়া সবকিছু ছেড়ে গেছে জানি;
ত্রুটি সব আমারই তা নতশীরে নিয়েছিও মানি
হৃদয়ের সব আশা-আকাঙ্ক্ষা পুড়ে হোক ছাই।

অভিযোগ থাকবে না কারো প্রতি থাকবে না দ্বেষ;
ক্ষোভ, মান-অভিমান থাকবে না জানি নিশ্চিত;
আক্ষেপও থাকবেনা ভাগ্যের প্রতি কিঞ্চিত,
প্রাণের আকুতি যদি চিরতরে হয় নিঃশেষ।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×