somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থার্টিফার্স্ট নাইট ও আমাদের সংস্কৃতি

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



না, নববর্ষ উদযাপন নয়। আমার কাছে নববর্ষ আর পুরনো বর্ষের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে সময়ের পরিক্রমার একটা ব্যাপার অবশ্যই আছে। গত হয়ে যাওয়া একটি বছর আমাদের অনেককিছুই দিয়েছে আবার অনেককিছুই কেড়েও নিয়েছে। এখন প্রাপ্তির আর অপ্রাপ্তির মধ্যে কোনটার পাল্লা ভারি সেটা সেটা স্ব স্ব স্থান থেকে আমরা নিজেরাই বিচার করতে পারি। নতুন বছর আমাদের জন্য কী নিয়ে আসবে সে ব্যাপারেও আমরা নিখুঁত ভবিষ্যদবাণী করতে পারব না। তাই শুভ নববর্ষ বলে সারারাত চিল্লাচিল্লি করে পরেরদিন ভাঙা গলা নিয়ে জেগে উঠলেই যে আমাদের সামনের বছরটা খুব ভালো কাটবে এ কথা হলপ করে কেউ বলতে পারব না। আগত সালটা আমাদের ভালো কাটার গ্যারান্টি একমাত্র আল্লাহই দিতে পারেন, অন্য কেউ নয়।

থার্টিফার্স্ট নাইটে আমরা হই-হট্টগোল পটকাবাজি, আতশবাজি, রঙিন পানীয় আর অবাধ মেলামেশার যে সংস্কৃতিকে আত্মস্থ করার চেষ্টায় প্রাণপাত করছি সেটা আমাদের বাঙালি সংস্কৃতির সাথে কোনোভাবেই যায় না; আর ইসলামি সংস্কৃতির সাথে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, এই রাতকে উপলক্ষ্য করে সুযোগসন্ধানী কিছু লম্পট নর-নারীর বিকৃত মনস্কামনা পূরণ হওয়াটাকে আমাদের সমাজে অনেকেই প্রশংসার চোখে দেখে থাকেন, আর বিজাতীয় এই বেলেল্লাপনার অংশীদার হতে পেরে গর্বে তাদের বুক বিঘতখানেক ফুলে ওঠে। জ্ঞান হওয়ার পর থেকে এ চিত্রই চোখের সামনে ভাসতে দেখছি।

আমি নিজে কখনও এই গড্ডালিকা প্রবাহে গা ভাসাইনি, আর ভবিষ্যতেও ভাসানোর ইচ্ছে নেই। আর আমার পরিবারের কাউকেও এই তথাকথিত আধুনিক সংস্কৃতির সাথে তাল মেলানোর সুযোগ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই।

যদি আপনার মন অতি সংস্কৃতিবান আর অত্যাধুনিক চিন্তাধারার ধ্বজাধারী হয়ে থাকে তবে আপনি থার্টিফার্স্ট নাইটকে যেভাবে খুশি উদযাপন করতে পারেন, আমি আপনাকে জোর করে বাধা দেওয়ার অধিকার রাখি না। তবে আমি তো এই রাতটিকে আর দশটা রাতের মতই স্বাভাবিক আর সুন্দরভাবে ইসলামি সংস্কৃতি মেনেই পালন করতে চাই।

সবার জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০২
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×