মোড়ল মিয়ার পেট
১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোড়ল যাবে বিয়ে বাড়ী
সঙ্গে যাবে নাতি,
ডান হাতে তার বেতের লাঠি
বাঁ বগলে ছাতি।
সুরমা চোখে,চশমা পরে
আতর মেখে গাঁয়,
ছুটছে মোড়ল দাওয়াত খেতে
চটি জুতো পায়।
বলছে নাতি মোড়ল দাদু
আর কতদুর গাঁ?
তোমার সাথে হাটতে আমার
ধরছে ভীষণ পা।
ঐ দেখা যায় রসুলপুর
খালের উপর নাও,
নাও পেরুলেই বিয়ে বাড়ী
সবুজ ঘেরা গাঁও।
অবশেষে পৌছে মোড়ল
বিয়ে বাড়ি গেট,
গেটের ফাঁকে আটকা পড়ে
মোড়ল মিয়ার পেট।
পেটের চাপে মরবে মোড়ল
একটু হলেই লেট,
শোর পড়ে যায় বিয়ে বাড়ির
ভাঙ্গতে হবে গেট।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন