somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ যখন আবগারি শুল্ক

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে ৩০০টাকা অতিরিক্ত কেটে নিবে সরকার। কিন্তু এই অতিরিক্ত কর্তন যে সাধরন মানুষের জন্য কি পরিমাণ ক্ষতির কারণ সেই বিষয়ে কিছু কথা বলব। সাধারণত দেখা যায় মানুষের কাছে লাখ টাকা বাসায় পরে থাকলে সে ভাবে বাসায় না রেখে ব্যাংকে রাখি, সেফ থাকবে, আবার লাভও আসবে, পরে দরকার হলে তুলেও নেয়া যাবে। বেশিরভাগ সময় দেখা যায় মানুষ সাময়িক লাভের জন্য ৩ মাসের FDR বেশি করে। এখন দেখি ৩ মাসের FDR করে সে কত পাচ্ছে ব্যাংক থেকে। যদি বর্তমান মুদ্রাস্ফীতি ৫.৫% বিবেচনায় ধরি তাহলে তাকে ব্যাংক দিবে ১৩৭৫টাকা। সেখান থেকে ট্যাক্স কাটবে ২০৬টাকা আর বিখ্যাত আবগারি শুল্ক ৮০০টাকা। ফলে সে পাচ্ছে মাত্র ৩৬৯টাকা আর সরকারকে দিচ্ছে ১০০৬টাকা। হলো কিছু এটা?? নিজের কষ্টের লাখ টাকা ব্যাংকে রেখে, ফর্ম পুরন করে আবার ৩মাস পরে এসে যদি দেখে সরকার নিলো ১০০০টাকা আর আমি পেলাম ৩৫০টাকা তখন কার মেজাজ ঠিক থাকে.... আর যদি সে FDR ১লা অক্টোবরের পরে করে তাহলে ৩মাস পরে সরকার ২০১৮সালের শুল্ক হিসেবে আরও ৮০০টাকা নিয়ে নিবে। মানে আবুল মালের খাতে যাচ্ছে ১৮০৬টাকা আর ব্যাংক তাকে কিছুই দিবে না উল্টো ৪৩১টাকা কম দিবে, অর্থাৎ সে পাবে ৯৯,৫৬৯টাকা!!! বুঝেন অবস্থাটা... এই মানুষগুলো কিন্তু উচ্চবিত্ত না, সাধারন মানুষ; সাময়িক কিছু লাভের আশা করে কি অন্যায়টা তারা করেছে ?
.
আরেকটা উদাহরণ দেই... নওগাঁর আক্কাস ব্যাপারী। কষ্ট করে ৪ লাখ টাকা দিয়ে আমের বাগান কিনেছেন। বাগানে খরচ করলেন আরও ৫০হাজার টাকা। এই গরমের মধ্যে চার মাস হাড়ভাঙা পরিশ্রম করে লাভ করলেন ৫০ হাজার টাকা। তার মুখে হাসি ফুটল। এখন তার কাছে ৫ লক্ষ টাকা আছে। ভাবলেন টাকাটা ব্যাংকে রাখি, নিরাপদ থাকবে। আরও কিছু লাভের আশায় তার দুই ছেলে মেয়ের নামে ২লাখ টাকার FDR খুললেন। ৩মাস পরে দেখলেন তার ৩ হিসাব থেকে ২৪০০টাকা গায়েব। সরকার নিয়ে নিয়েছে। আরও ৩মাস রাখলে আরও ২৪০০টাকা নিবে সামনের বছরে। এই মানুষটা কি আর ব্যাংকমুখি হবে ?? বড় কথা এই মানুষদের জন্য ২৪০০টাকা অনেক বড় টাকা। তাকে এইভাবে ঠকানো কি উচিত হচ্ছে ?? একজন মানুষ কেন বারবার শুল্ক দিবে.... এটা কি অন্যায় নয় ?
.
যারা এইসব কর আরোপ করছেন তাদের সন্তানেরা কি দেশের কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে? তারা আন্দোলন করেন, জনগনের জন্য এতোই ত্যাগ স্বীকার করেন যে সুইস ব্যাংকে একাউন্ট থাকতে হয়, সন্তানদের বিদেশে উচ্চশিক্ষা নিতে হয় আর মুখে দেশপ্রেমের মিথ্যা ভাষণ। সরকারি ব্যাংকগুলোর হাজার হাজার কোটি টাকা ডাকাতির জন্য এই বাজেটেও ২হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন সেটা তো একবারও মুখ ফসকে বললেন না অর্থমন্ত্রী। হাজার হাজার কোটি টাকা নিয়ে ফেরত দিবে না চোর বাটপারেরা আর তার দায় চাপাবেন সাধারণ মানুষের উপর... বাহ, বাহ বেশ তো। এখন তো আপনাদের ডিজিটাল যুগ, কে টাকা নিয়েছে... কোন একাউন্টে ট্রান্সফার হয়েছে সহজেই বের করে ফেলা যায়। যারা ব্যাংক ডাকাতি করলো তাদের ধরেন, এই বুড়ো বয়সে কেন সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন।।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১২:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×