হাতটা ধরি?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছেলেটা সেই প্রথম
এসেছিল গাঁ এ
মেঠোপথে হাঁটছিল সে
কাঁদামাখা পা এ।
হঠাৎ হঠাৎ বলছিল সে
হাতটা একটু ধরি,
আমি সাজু পল্লীকবির
লজ্জাতে যাই মরি।
ধান-কাউনের মাঠ পেরিয়ে
লাল-মরিচের ক্ষেত মাড়িয়ে
চলছিল সে কেঁপে
উৎসাহে তার মুখটা খুশি
পা টা ফেলছে মেপে।
ঘণ্টা শেষে বাড়ি ফিরি
সবার কৌতূহলে
কীসব বলে গ্রামের মানুষ
শরীরটা যায় জ্বলে!
এই গাঁয়ের এই মানুষগুলো
মূর্খ হলেও বাজে
সবমানুষের দোষটা খোঁজে
নানান রকম কাজে।
সে মানুষটা মন্দ কী আর
বেশ বেড়াবার শখ
যে যাই বলুক মাইন্ড করে না
দাঁতে কাটে নখ।
একটু পরই সরল হাসি
মাতায় ভূবনময়
আমি ভাবি হাসিটা যেন
হয় চির অক্ষয়।
বিদায়কালে আমিই বলি
হাতটা তোমার ধরি
সাথে সাথে হাতটা বাড়ায়
ব্যাগটা গড়াগড়ি!....
আমি হাসি সেও হাসে
হাসে অনেক লোক
এমন করেই পেয়েছিলাম
তার বিদায়ের শোক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন