somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুতের সুখবর!

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল চ্যানেল ওয়ানের সংবাদে জানলাম বিদ্যুতের স্বল্পতায় কী রকম কষ্টে আছে রাজধানীবাসীসহ সারাদেশের মানুষ।....এসবের মাঝেও চ্যানেল ওয়ান একটা সুখবর দিল সেটি হলো -
আবুধাবিতে চাহিদার দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন করছে বাংলাদেশের প্রকৌশলীরা! যাদের দেশ আঁধারে ঢেকে থাকে তারা আলোক ছড়ায় অন্যত্র? প্রদীপের নীচে অন্ধকার থাকে জানতাম এখন দেখছি অন্ধকারের মাঝেই ছিল আলো।
একটা হিন্দি ফিল্ম দেখেছিলাম, শাহরুখের বিদ্যুৎ আবিষ্কার নিয়ে। শাহরুখ নাসার বিজ্ঞানী। একবার এসিছিল নিজদেশে বেড়াতে; এসে বিদ্যুৎ প্লান্টেশনের কাজটি করে যায়.........বাকী রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে হলে ছবিটা দেখুন....
বাংলাদেশের সেসব প্রকৌশলীরা নিজেরাই ১০০০মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে আগ্রহী, তবে তাদের নিশ্চয়তা দিতে হবে....
তারা এমন আশঙ্কাও করছেন যে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যে খরচ যাবে হয়ত তার সমপরিমাণ অর্থ ব্যায় করতে হবে আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে কাজে হাত দিতে....

সবমিলে এটি একটি সুখবর!
এখনি বিদ্যুৎমন্ত্রীর উচিৎ তাদেরকে ডেকে অর্ডারটি ফাইনাল করা।....

আর যতোদিন না বিদ্যুতের প্রবলেম সলভ হচ্ছে ততোদিন আমরা কী করবো?

কীভাবে এই বিদ্যুৎ বিভ্রাট থেকে বাঁচতে পারি?

সবচে সহজ এবং সস্তা পরামর্শ হলো বিদ্যুতের লাইনটাই কেটেদিন... কিন্তু তাতো আর সম্ভব না! মাথা ব্যাথার জন্য মাথা কাটাতো যায় না।...
১. বাসা বদলকরে সরকারি দলের এম.পি-মন্ত্রীরা যেখানে, যেই এলাকায় থাকেন সেসব এলাকায় বাসা নিন। ভিআইপিদের আষপাশে থাকলে যতো টানাপোড়েনই হোক লোডশেডিং হবে না।
২. বাসায় একাধিক বিদ্যুতের লাইন নিন। একসাথে সবলাইনের বিদ্যুত যায় না। এ কাজটি আমরা করেছি। আমাদের এবং আমাদের চাচাদের লাইন আলাদা। যখন আমাদের ঘর অন্ধকার তখন চাচাদের ঘর আলোয় আলোয় ভরা। কিন্তু এখন আমাদের আর কোনও কষ্ট হয় না।....
৩.বিদ্যুত কেন্দ্রের কাছাকাছি থাকুন, ভয়েই লোডশেডিং দেবে না।
৪.বিদ্যুৎ থাকা না থাকার সুফলগুলো ভাবুন, দেখবেন স্বস্তি পাবেন। বিদ্যুৎ থাকা মানে টিভি চলা, মানে বসে বসে হিন্দি চ্যানেলে গোল্লায় যাওয়া সংস্কৃতি গিলে নিজের সংস্কৃতির বারোটা বাজানো। বাংলাদেশের চ্যানেল মানে রাজনীতি বিশেষজ্ঞদের চেহারা ঘুরে ফিরে দেখা, মোস্তফার নাটক দেখে পরকীয়া শেখা....কী দরকার।
৫. পড়ালেখায় ফাঁকী যারা দিতে চান তাদেরতো মোক্ষম সুযোগ।
৬. গৃহিনীরা দুচারবেলা রান্নাবান্না না করে বাইরে খেতে পারেন, আবার হলুদ মরিচ ইচ্ছেমতো দিয়ে রান্না করে দায়ভার লোডশেডিং এর ঘাড়ে দিতে পারেন। যারা স্বামীকে একচোট দেখে নিতে চান তারা এই সুযোগটাকে ভালোই কাজে লাগাতে পারেন। স্বামী বেচারা রাতে ঘেমে গেলে পাউডারের বদলে চুলকানীর পাউডারটা দিয়ে দিতে পারেন....
৭. আই.পি.এল খেলা দেখে মনে কষ্ট পেতে হচ্ছে না।
এমন অনেক সুবিধার কথা চিন্তা করে বারবার প্রকৃতির কাছে ছুটে যান মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে...
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×