somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম ও পশ্চিমা বিশ্বের মধ্যে সংলাপ

১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম ও পশ্চিমা বিশ্বের মধ্যে সংলাপের প্রয়োজন, এ কথা অনেকেই বলেছেন এর আগে। তবে এবার আহবান জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাউয়ি। বাদাউয়ির এ আহবান তার ব্যক্তিগত ইমেজের কারণেই ভিন্নতর মাত্রা যোগ করেছে। বাদাউয়ি এর আগে জঙ্গি মুসলমানদের সনত্রাস পরিহার করে বিজ্ঞান ও প্রযুক্তিতে মনোনিবেশ করার আহবান জানিয়েছেন।

একথা অনস্বীকার্য যে মুসলিম বিশ্বের সাথে পশ্চিমা বিশ্বের একটি দূরত্ব তৈরি হচ্ছে। এর শুরু 9/11 এর সন্ত্রাস থেকেই। লাদেনকে শত্রু চিহ্নিত না করে পশ্চিমা বিশ্ব ইসলামকেই শত্রু চিহ্নিত করে ফেললো। কারণ লাদেন ও গং আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলো। ফলে পশ্চিমারা হঠাৎ আবিষ্কার করলো তাদের নতুন শত্রুকে -এবং সন্ত্রাসবাদ, জঙ্গি ইত্যাকার ধারণা থেকে ধীরে ধীরে ইসলাম ও মুসলিম বিশ্বই তাদের শত্রুতে পরিণত হচ্ছে।

কিন্তু এটাও সত্যি যে ক্যাপিটালিজমের অগ্রগতির জন্য শত্রুর প্রয়োজন হয়। কমিউনিজমের পতনের পর তারা হন্যে হয়ে নতুন শত্রু খুঁজেছে। শত্রু না থাকলে তো বোমা হয় না, অস্ত্র বানানো যায় না। শত্রু না হলে আবিষ্কার হয় না, অগ্রগতি হয় না। পৃথিবীর বেশিরভাগ আবিষ্কার হয়েছে দ্্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সুতরাং পুঁজির অগ্রযাত্রায় যুদ্ধের প্রয়োজন। যুদ্ধের জন্য শত্রু প্রয়োজন। আরো একটি নতুন শত্রু না পাওয়া পর্যন্ত ইসলামী জঙ্গিবাদের মত চমৎকার একটি শত্রুর ধারণাকে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাবিশ্ব হাতছাড়া করবে বলে মনে হয় না। সংলাপের কথা উঠতেই পারে। কিন্তু কার সাথে কার সংলাপ হবে? কীভাবে সে সংলাপের সিদ্ধান্ত অনুসরণ করা হবে -ইত্যাকার বিষয়গুলো নির্ধারণ করা খুবই কঠিন। তবে ভুল বুঝাবুঝি তো দূর করতেই হবে। আর সেজন্য উভয় পক্ষকেই সুযোগ দিতে হবে নিজেদের বক্তব্য তুলে ধরার। এটুকু আশা করাই যায়। মানুষতো মূলত: আশামুখী, শান্তিকামী।
পৃথিবীতে শুভবুদ্ধির জয় হবে, এ কামনা তো সব শান্তিকামী মানুষের।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৭



ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

×