সোনার ময়না পাখি এখন সাত সমুদ্র তেরো নদী
১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগ আপডেটের বোতামে চোখ গেলো এতদিন পর । ভাবলাম ব্লগে কিছু পরিবর্তন আনি। কিন্তু শিরোনাম ও বিষয়বস্তু ছাড়া কিছু বদলানোর সুযোগ নেই। সুতরাং প্রথমেই এগুলো বদলালাম। শিরোনাম ছিল সোনার ময়না পাখি। মজা করেই রেখেছিলাম। গানটার কথা মনে হয়েছিল তখন। "আমার সোনার ময়না পাখি... ... ... দিয়া মোরে ফাাঁকি...."। ভেবেছিলাম প্রবাস জীবনের কথা লিখবো তার সাথে এ নাম খাপ খেয়ে যায়। তাতে কোনো অসুবিধা ছিল না। তাই বদলানোর সুযোগ পেয়ে কাছাকাছি আরেকটা নাম রাখলাম: "সাত সাগর তেরো নদী"। এতে বিদেশের বিষয়টা আরো পরিষ্কার হয়। কিন্তু যেহেতু আমি শুধু ভ্রমণ কাহিনী লিখছি না সেহেতু বিষয়বস্তুতে লিখলাম একান্ত দর্পনে সময়ের প্রতিবিম্ব। হ্যা সাম্প্রতিক সময় নিয়ে আমার ভাবনাগুলোই তো আমি লিখছি। একথাটা ঠিক আছে। আগে যেহেতু ছিল না। সুতরাং নতুন যোগ করায় কোনো অসুবিধা হয়নি। কিন্তু টেকনিক্যালি এক জায়গায় একটু অসুবিধা হয়েছে। আমার ব্লগের যে এ্যাড্রেস তা সোনার ময়না পাখিই রয়ে গেছে। তা বদলানো তো যাবে না। অবশ্য ঐ এ্যাড্রেস ধরে তো আর কেউ খুঁজছে না। আর খুঁজলেও এখানেই চলে আসবে। সুতরাং সত্যি সত্যি তো আর কোনো ঝামেলা তৈরি হচ্ছে না। নিজের যুক্তিতেই নিজেই সন্তুষ্ট। কোনো কাজে মন বসছে না। তাই ব্লগ নি েয় সময় যাপন। খারাপ কি? অনেকদিন পর বাংলায় নিজের মনের কথাটা টাইপ করা যাচ্ছে, সেই তো অনেক বড় পাওয়া। এখানেই শেষ করি। নতুন যা কিছু আমার মনকে আলোড়িত করবে তাই লিখে রাখবো সবার জন্য এই ব্লগে। অবশ্যই আমার মনের আয়নায় প্রতিফলিত চিন্তাগুলো আপনারা দেখতে পাবেন শব্দ ও অক্ষরে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন